আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

আমরা ইউরোপের চেয়েও ভালো অবস্থানে: ওবায়দুল কাদের

আমরা ইউরোপের চেয়েও ভালো অবস্থানে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনাভাইরাসের মহামারি দুর্যোগে জাতি হিসেবে বিভক্তি কোনোভাবেই কাম্য নয়। ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলে ঐক্যবদ্ধভাবে ঘরে বসেই এর মোকাবিলা করতে হবে।

শুক্রবার সংসদ ভবনের সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে অনলাইন ভিডিওবার্তায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি বলেন, তুলনামূলকভাবে বাংলাদেশ ইউরোপের দেশগুলোর চেয়েও ভালো অবস্থানে রয়েছে।

করোনায় আক্রান্ত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজের চিকিৎসকের মৃত্যুকে কেন্দ্র করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, 'করোনায় ডা. মঈনের মৃত্যুতে আমরা মর্মাহত। তবে অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, বিএনপি মহাসচিব এই মৃত্যু নিয়ে অহেতুক দেশের স্বাস্থ্যব্যবস্থার সমালোচনা করেছেন। করোনা এমন একটি ভাইরাস, যার সংক্রমণ থেকে কেউ-ই রক্ষা পাচ্ছেন না। দেশে দেশে বহু চিকিৎসকও প্রাণ হারাচ্ছেন।'

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'সারা পৃথিবীতেই করোনাভাইরাস ধনী-দরিদ্র, চিকিৎসক, রাজনীতিবিদ, সমাজসেবী- কাউকে রেহাই দিচ্ছে না। তাই এ নিয়ে অহেতুক দেশের স্বাস্থ্যব্যবস্থার সমালোচনা করা মোটেও ঠিক নয়।'

ওবায়দুল কাদের বলেন, 'এই দুর্যোগে জাতি হিসেবে বিভক্তি কোনো অবস্থায়ই কাম্য নয়। মনে রাখতে হবে, এ লড়াই সবার বাঁচার লড়াই। এ লড়াইয়ে পরস্পর পরস্পরকে সুরক্ষা না দিলে নিজেদের সুরক্ষাই হুমকির মুখে পড়বে।'

সেতুমন্ত্রী আরও বলেন, 'প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আওয়ামী লীগের পক্ষ থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত ত্রাণ কমিটি গঠন করতে হবে। দলের তৃণমূল পর্যায়ের সর্বস্তরের নেতাকর্মীদের প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে ত্রাণ বিতরণ প্রক্রিয়ায় অংশ নিতে হবে। সবাই স্বাস্থ্যবিধি মেনে চললে এবং ঘরে থাকলে নিশ্চয়ই জয় হবে। ত্রাণ বিতরণে অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না। এ বিষয়ে প্রধানমন্ত্রী তার সরকারের কঠোর অবস্থানের কথা ইতোমধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন। দলীয় পরিচয়ে কেউ ত্রাণ নিয়ে নয়ছয় করলে তাকেও ছাড় দেওয়া হবে না।'

ওবায়দুল কাদের বলেন, 'করোনাভাইরাসে বিশ্বের ২১০টি দেশ আক্রান্ত। এর মধ্যে বাংলাদেশের অবস্থান ৭৪তম। তুলনামূলকভাবে বাংলাদেশ ইউরোপের দেশগুলোর চেয়েও ভালো অবস্থানে রয়েছে। সংকটকালে সামনে থেকে ঝুঁকি নিয়ে দায়িত্ব পালনকারী চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মী, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, পুলিশ, সেনাবাহিনী, গণমাধ্যম এবং জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।'

মুজিবনগর দিবসের তাৎপর্য তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, '১৯৭১ সালের এই দিনে স্বাধীন বাংলাদেশের প্রথম স্বাধীন সরকার গঠন করা হয়। স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়। আজ বিশ্বব্যাপী মহাদুর্যোগ করোনাভাইরাসের কারণে দিনটি আনুষ্ঠানিকভাবে পালন করা না গেলেও দেশ-জাতির চেতনা ও বিশ্বাসে এ ঐতিহাসিক দিনটির তাৎপর্য চিরভাস্বর।'

এলএবাংলাটাইমস/এলআরটি/সিসি

শেয়ার করুন

পাঠকের মতামত