আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

নমুনা সংগ্রহের দায়িত্বে থাকা চিকিৎসক করোনা আক্রান্ত

নমুনা সংগ্রহের দায়িত্বে থাকা চিকিৎসক করোনা আক্রান্ত

রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. আব্দুল হালিম লাভলু করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষার পর শনিবার (১৮ এপ্রিল) তিনি করোনা আক্রান্ত বলে প্রতিবেদন দেওয়া হয়েছে। রংপুরের সিভির সার্জন ডা. হিরম্ব কুমার বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে রংপুরে করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা পাঁচ জনে দাঁড়ালো।

মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর ডা. আব্দুল হালিম মূলত করোনা আক্রান্ত সন্দেহভাজনদের রক্তসহ অন্যান্য নমুনা সংগ্রহ করতেন। ইতোমধ্যে মিঠাপুকুরে করোনা শনাক্ত হওয়া রোগীদেরও তিনি নমুনা সংগ্রহ করেছেন। কিন্তু দুই দিন ধরে অসুস্থ অনুভব করায় শুক্রবার ওই চিকিৎসকের নমুনা পরীক্ষার জন্য রংপুর মেডিক্যাল কলেজে স্থাপিত পিসিআর মেশিনে পরীক্ষার পর করোনা পজিটিভ বলে প্রতিবেদন দেওয়া হয়। এ ঘটনায় চিকিৎসক আব্দুল হালিমকে স্বাস্থ্য কমপ্লেক্স এ আইসোলেশনে রাখা হয়েছে।

মিঠাপুকুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন জানান, চিকিৎসক ডা. আব্দুল হালিমের বাড়ি মিঠাপুকুর উপজেলার ইমাদপুর গ্রামে।

মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন ভূঁইয়া জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে হাসপাতালটি লকডাউন করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ওই চিকিৎসকের সংস্পর্শে আসা রোগী ডাক্তারসহ অন্যান্য ব্যক্তিদের হোম কোয়ারেন্টিনে রেখে তাদের নমুনা সংগ্রহ করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত (৮এপ্রিল) রংপুর মেডিকেল কলেজ ল্যাবরেটরীতে পরীক্ষা হওয়া মিঠাপুকুরে এক কলেজছাত্রের শরীরে করোনাভাইরাস সনাক্ত করা হয়। তার বাড়ি উপজেলার বালারহাট ইউনিয়নের খন্দকার পাড়ায়। এ ঘটনার পর পরই ওই গ্রামের ১৩টি বাড়ি লকডাউন করে দেয় উপজেলা প্রশাসন। বর্তমানে রংপুরের মিঠাপুকুর উপজেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো দুইজনে।

এলএবাংলাটাইমস/এলআরটি/সিসি

শেয়ার করুন

পাঠকের মতামত