আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

করোনা সঙ্কটে ভাড়া দিতে না পারায় বের করে দিলেন বাড়িওয়ালা

করোনা সঙ্কটে ভাড়া দিতে না পারায় বের করে দিলেন বাড়িওয়ালা

সঠিক সময়ে ভাড়া দিতে না পারায়, ৩ সন্তানসহ একটি পরিবারকে বাসা থেকে বের করে দিলেন রাজধানী ঢাকার কলাবাগানের এক বাড়িওয়ালা। পুলিশের হস্তক্ষেপে রাতভর চেষ্টার পরও পরিবারটির স্থান হয়নি বাসায়।

সর্বশেষ বাড্ডায় মায়ের বাসায় ঠাঁই হয় তাদের।

এদিকে, করোনা রোগী সন্দেহে মিরপুরে একটি পরিবারকে বাসায় প্রবেশ করতে না দেয়ার অভিযোগ উঠেছে বাড়িওয়ালার বিরুদ্ধে।

মধ্যরাত, আকাশে বৃষ্টির চোখ রাঙানি এক দুই ফোটা বৃষ্টিও শুরু হয়েছে। তখন রাজধানীর কলাবাগানের এই বাসার সামনে কুলসুম, সেলিম দম্পতির আহাজারি।

দুই মাসের শিশু তাউসিফসহ তিন সন্তানকে নিয়ে রাস্তায়, মাত্র ১ মাসের বকেয়া ভাড়ার জন্য বাসা থেকে বের করে তালা দিয়েছে বাড়িওয়ালা। পুলিশ গণমাধ্যমের বহু চেষ্টার পরও বাসায় প্রবেশ করতে না পেরে কলাবাগান থানায় পরিবারটি। বাবা সচিবালয়ের কর্মকর্তা পরিচয় দেয়া বাসার মালিক সম্পা আক্তার ফোনের ওপাশ থেকে পরিবারটির বিরুদ্ধে নানা অভিযোগ করলেও পুলিশ বলছে সবই মিথ্যা।

সম্পা আক্তার বলেন, আমরা আব্বা সচিবালয়ে চাকরি করে। আমার ভাই র্যাবে চাকরি করে। ওদেরকেই জিজ্ঞাসা করেন কেন বের করে দেয়া হয়েছে। ওরা ভাঙচুর করেছে। মারপিট করেছে।

পুলিশের কর্মকর্তা বলেন, আমরা বলেছি অন্তত একটা রাত তাদের থাকতে দেন। কিন্তু তারা শোনেনি।

পরে উপায় না পেয়ে বাড্ডায় কুলসুমের মায়ের বাসায় আশ্রয় নেয় পরিবারটি। তারা বলেন, টাকা দাও না হলে বের হয়ে যাও। আমরা এই অবস্থায় উনাদের টাকা দিবো কিভাবে বলেন।

এরই মাঝে মিরপুরে আরেক পরিবার রাস্তায়- এমন খবর আসে সময় সংবাদে। করোনা রোগী সন্দেহে তাদেরও বাসায় প্রবেশ করতে দিচ্ছে না বাড়িওয়ালা। সেই পরিবারের সদস্যরা বলেন, হার্টের সমস্যা এবং কিডনির সমস্যার জন্যে ভর্তি ছিল। এখন বাড়িওয়ালা ঢুকতে দিচ্ছে না।
 
করোনা সংক্রমণে আতঙ্কিত যখন পুরোদেশ তখন মধ্যরাতে এমন ঘটনায় প্রশ্ন উঠে মানবিকতা নিয়ে।

এলএবাংলাটাইমস/এলআরটি/সিসি

শেয়ার করুন

পাঠকের মতামত