আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

যুক্তরাষ্ট্রের যে সব শহরে সবার জন্য করোনা টেস্ট বাধ্যতামূলক

যুক্তরাষ্ট্রের যে সব শহরে সবার জন্য করোনা টেস্ট বাধ্যতামূলক

চীন থেকে উৎপত্তি হলেও করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। ভাইরাসটির বিস্তার ঠেকাতে বিশ্বের অধিকাংশ দেশের মত যুক্তরাষ্ট্রেও চলছে লকডাউন। এবার করোনা ভাইরাস আতঙ্ক থেকে রেহাই পেতে যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ার বোলিনাস শহরে সবার জন্য করোনা ভাইরাসের টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে।এছাড়া যুক্তরাষ্ট্রের কলরাডোর টেলুরাইড এবং ফ্লোরিডার ফিসার আইল্যান্ড শহরেও বিনামূল্যে সকল বাসিন্দাদের বাধ্যতামূলকভাবে করানো হচ্ছে করোনা পরীক্ষা।

জানা গেছে,প্রযুক্তি সংক্রান্ত বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত সিলিকন ভ্যালির খুব কাছেই অবস্থিত সমুদ্র ঘেঁষা বোলিনাস শহর। স্যান ফ্রান্সিসকো এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে বোলিনাস শহরে থাকা ১৬৮০ জনের সবাইকে করোনা টেস্ট করা হবে। গতকাল সোমবার থেকে শুরু হয়েছে এই টেস্ট। আর এই টেস্টের ইতিমধ্যে ফান্ড সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে শহরটির কর্তৃপক্ষ। স্বেচ্ছাসেবীরা প্রত্যেক বাড়িতে গিয়ে সবাইকে বিনামূল্যেই করবে করোনা ভাইরাসের টেস্ট।

এ বিষয়ে ইউনিভার্সিটি অব স্যান ফ্রান্সিসকোর প্রফেসর এবং বোলিনাস শহরের বাসিন্দা ডা. অ্যাইনর সাওয়ার বলেন, এই ভাইরাস কিভাবে ছড়ায় সেই বিষয়ে সবাইকে শিক্ষা দেয়ার জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শহরটি একটি তিন কিলোমিটার মহাসড়কের পাশে অবস্থিত যেখানে কোন সরু রাস্তা নেই। তাই এই শহরটি বেশি ঝুঁকিপূর্ণ। সুতরাং এই শহরে ভাইরাসটি আছে কিনা সেটি দেখার জন্য আমরা অপেক্ষা করছি।

এই পর্যন্ত যুক্তরাষ্ট্রের বোলিনাস শহরে করোনা ভাইরাসে আক্রান্ত কোন রোগী শনাক্ত করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, শহরটির বৃদ্ধরা করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন ।

ওয়ার্ল্ড ও মিটারের দেয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৯২ হাজার ৯৩৮ জন। মারা গেছেন ৪২ হাজার ৫১৮ জন।

এলএবাংলাটাইমস/এলআরটি/সিসি

শেয়ার করুন

পাঠকের মতামত