আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

বিশ্বব্যাপী ৯০ হাজার স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত

বিশ্বব্যাপী ৯০ হাজার স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত

বিশ্বব্যাপী অন্তত ৯০ হাজার স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। অবশ্য সুরক্ষা সরঞ্জামের অভাবে এ সংখ্যা দ্বিগুণ হবে সেই সম্ভাবনাই বেশি। বুধবার ইন্টারন্যাশনাল কাউন্সিল অব নার্সেস (আইসিএন) এ তথ্য জানিয়েছে।

জেনেভাভিত্তিক সংগঠনটি  জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৬০ জনের বেশি নার্স মারা গেছেন।  এক মাস আগে এই সংখ্যা ছিল ১০০।

আইসিএনের প্রধান নির্বাহী কর্মকর্তা হাওয়ার্ড ক্যাটন বলেছেন, ‘করোনাভাইরাসের সংক্রমণের শিকার স্বাস্থ্যকর্মীদের সংখ্যা ২৩ হাজার থেকে বেড়ে ৯০ হাজার ছাড়িয়ে গেছে যা আমাদের ধারণার চেয়ে বেশি। তবে এই সংখ্যা এখনও কম, কারণ এই তালিকায় বিশ্বের সব দেশকে অন্তর্ভূক্ত করা হয়নি।’

৩০ টি দেশের নার্সিং অ্যাসোসিয়েশন, সরকার ও সংবাদমাধ্যমের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই ৯০ হাজারের সংখ্যা জানা গেছে। তবে আইসিএনের অন্তর্ভূক্ত আছে ১৩০টি দেশের সংগঠন। এতে নিবন্ধিত নার্সের সংখ্যা দুই কোটির বেশি।

বিশ্বব্যাপী ৩৫ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে উল্লেখ করে ক্যাটন বলেন, ‘আমরা যদি স্বাস্থ্যকর্মীদের মধ্যে সংক্রমণের হার ৬ শতাংশ ধরি, তাহলে বৈশ্বিকভাবে করোনার সংক্রমণের শিকার স্বাস্থ্যকর্মীদের সংখ্যা ২ লাখের বেশি হবে।’

তিনি বলেন, ‘কলঙ্কজনক ব্যাপার হচ্ছে, বিভিন্ন দেশের সরকার ধারাবাহিকভাবে এই তথ্য সংগ্রহ করছে না ও এই বিষয়টি জানাচ্ছে না। আমাদের কাছে মনে হচ্ছে, তারা চোখ বন্ধ করে রেখেছে, যেটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং আরো জীবনকে কেড়ে নেবে।’

এলএবাংলাটাইমস/এলআরটি/সিসি

শেয়ার করুন

পাঠকের মতামত