আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ৮০ হাজার ছাড়াল

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ৮০ হাজার ছাড়াল

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যুর সংখ্যা ২ লাখ ৮০ হাজার ছাড়িয়েছে। তবে মৃতের সংখ্যায় সব দেশকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। বিশ্বে সবচেয়ে পরাক্রমশালী এ দেশটি এখন মৃত্যুপুরী। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে ১ হাজার ৪২২ জন।
 
একদিনে যে কোনো দেশের চেয়ে করোনাভাইরাসে মৃত্যুর রেকর্ড এটি। এ মহামারীতে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে মারা গেছে ৮০ হাজার ৩৪ জন। আক্রান্তের দিক থেকেও শীর্ষে অবস্থান দেশটির। খবর বিবিসি ও আলজাজিরার।

এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৪৭ হাজার ৩০৯ জন। শুধু নিউইয়র্কেই মারা গেছে ২৬ হাজার ৭৭১ জন। আলো ঝলমলে শহরটি এখন মৃত্যুপুরী। গত ২৪ ঘণ্টায় এই শহরে মারা গেছে ১৮৬ জন।

এ অবস্থায় একদিন বিভিন্ন রাজ্যের লকডাউন শিথিল করা হয়েছে।

নিউইয়র্কের পরই সবচেয়ে বেশি ৯ হাজার ১১৮ জন নিউজার্সিতে, ম্যাসাচুসেটসে ৪ হাজার ৮৪০, মিশিগানে ৪ হাজার ৫২৬, পেনসিলভানিয়ায় ৩ হাজার ৭৯৮ এবং ক্যালিফোর্নিয়ায় ২ হাজার ৬৯১ জন মারা গেছেন।

ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণে মারা গেছে ২ লাখ ৮০ হাজার ৪৩১ জন।

প্রাণঘাতী এ ভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪১ লাখ ৭২৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৪ লাখ ৪১ হাজারেরও বেশি মানুষ।

পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে, এ পর্যন্ত যত মানুষ আক্রান্ত হয়েছিল, তার ২১ শতাংশ মানুষ মারা গেছে। করোনায় আক্রান্তদের শতকরা তিন ভাগের অবস্থা আশঙ্কাজনক। আর এমন গুরুতর রোগীর সংখ্যা ৪৭ হাজার ৬৮৫ জন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এ পর্যন্ত যত মানুষ মারা গেছে, তার মধ্যে আমেরিকা সবার শীর্ষে। দেশটিতে এ পর্যন্ত মারা গেছে ৮০ হাজার ৩৪ জন।

এর মধ্যে নিউইয়র্ক শহরে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে। সেখানে গণকবরের ব্যবস্থা করতে হচ্ছে। কোনো কোনো হাসপাতালে লাশ রাখার জায়গা নেই।

এ ছাড়া স্পেনে আক্রান্ত ২ লাখ ৬২ হাজার ৭৮৩, মারা গেছে ২৬ হাজার ৪৭৮ জন। ইতালিতে আক্রান্ত ২ লাখ ১৮ হাজার ২৬৮, মারা গেছে ৩০ হাজার ৩৯৫ জন। ফ্রান্সে আক্রান্ত ১ লাখ ৭৬ হাজার ৬৫০, মারা গেছে ২৬ হাজার ৩১০ জন। জার্মানিতে আক্রান্ত ১ লাখ ৭১ হাজার ৩২৪, মারা গেছে ৭ হাজার ৫৪৯ জন।

ভারতে আক্রান্তের সংখ্যা ৬২ হাজার ৮০৮, মৃতের সংখ্যা ২ হাজার ১০১ জন এবং বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৭৭০ জন, মারা গেছেন ২১৪ জন।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত