আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

চলতি বছরেই ভ্যাকসিনের সুসংবাদ দিলেন জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ

চলতি বছরেই ভ্যাকসিনের সুসংবাদ দিলেন জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ

চলতি বছরে করোনাভাইরাসের ভ্যাকসিন আসার তথ্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য বিশেষজ্ঞ ড. টম ইঙ্গলসবি।

রোববার জনস হপকিনস ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের স্বাস্থ্য সুরক্ষা কেন্দ্রের পরিচালক এনবিসি নিউজের 'মিট দ্য প্রেস' অনুষ্ঠানে এ তথ্য জানান। পাশাপাশি সতর্ক করে তিনি বলেছেন, তাই বলে এ নিয়ে নির্ভাবনায় হাত–পা গুটিয়ে বসে থাকা যাবে না। এতে বিপদ হতে পারে।

ইঙ্গলসবি অনুষ্ঠানের উপস্থাপক চাক টডকে বলেন, মহামারীকে ঘিরে অসাধারণ পরিস্থিতি এমন সম্ভাবনা তৈরি করেছে। সব কিছু ঠিকমতো এগোলে আমাদের কিছুটা আশা করা উচিত যে, আমরা সম্ভবত বছরের শেষের দিকে একটি ভ্যাকসিন দেখতে পাব।

ইঙ্গলসবি বলেন, বিশ্বজুড়ে ১১০টি ভ্যাকসিন প্রকল্প নিয়ে বিশ্বের প্রধান প্রধান ভ্যাকসিন কোম্পানিগুলো কাজ চালিয়ে যাচ্ছে।

ফসি হোয়াইট হাউস করোনভাইরাস টাস্ক ফোর্সের সদস্য। সাউয়ি প্রেসিডেন্ট ট্রাম্প মনোনীত টিকা তৈরির প্রয়োজনীয় সময় কমিয়ে আনার ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন।

এদিকে শুক্রবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, করোনার ভ্যাকসিন আসুক বা না আসুক, যুক্তরাষ্ট্রে সব কিছু ফের চালু হবে।

ট্রাম্প ঘোষণা দিয়েছেন, চলতি বছরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্র করোনার ভ্যাকসিন পেতে যাচ্ছে। তবে যুক্তরাষ্ট্রে সব কিছু চালু হওয়ার জন্য ভ্যাকসিনের অপেক্ষায় থাকবেন না তিনি। লকডাউন উঠে যাবে।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, শুধু রোববারই দেশটিতে নতুন করে আরও ৩১ হাজার ৯৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এদিন করোনা কেড়ে নিয়েছে ১ হাজার ৩৯৪ জনের প্রাণ। এ নিয়ে দেশটিতে করোনায় ৯০ হাজার ৯৭৮ জন প্রাণ হারাল।

এলএবাংলাটাইমস/এলআরটি/সিসি

শেয়ার করুন

পাঠকের মতামত