আপডেট :

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

করোনাকে হেঁয়ালি করে ভুগছে ফ্লোরিডার তরুণরা

করোনাকে হেঁয়ালি করে ভুগছে ফ্লোরিডার তরুণরা

ছবিঃ এলএ বাংলা টাইমস


যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে করোনাভাইরাস সংক্রমণের হার বেড়েই চলছে। তরুণরা বিভিন্ন রাজ্যে করোনাকে গুরুত্ব দিয়ে দেখছে না বলে অভিযোগ রয়েছে। ফ্লোরিডায় এমনটা বেশি ঘটছে। এছাড়া ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের ফলে দ্বিতীয় ধাপে করোনা সংক্রমণের আশঙ্কা দেখা দিয়েছে। 


এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ২৩ লক্ষ ৮৮ হাজার ১৫৩ জন। আর মোট মৃতের সংখ্যা ১ লাখ ২২ হাজার ৬১০ জন ছাড়িয়েছে। তবে নতুন সংক্রমণ বেশি হচ্ছে দেশটির দক্ষিণ ও পশ্চিম অংশে। এসব আক্রান্তদের মধ্যে তরুণদের সংখ্যাই বেশি।

তরুণরা সামাজিক দূরত্ব বজায় রেখে চলা নীতি মেনে চলছে না বলে অভিযোগ করছেন সরকারি কর্মকর্তারা। তাদের কাছ থেকে বয়স্কদের মধ্যে ছড়াচ্ছে করোনাভাইরাস। বাড়ছে মৃত্যু। ড. টম ফ্রেইডেন বলেন, ফ্লোরিডায় ২০-৪০ বয়সের তরুণরা করোনায় আক্রান্ত হচ্ছেন। তরুণদের মাধ্যমে অন্যরাও  আক্রান্ত হচ্ছেন। টম ফ্রেইডেন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন ইনস্টিটিউটের সাবেক ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন।

সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফৌসি জানিয়েছেন, তিনি তরুণদের করোনা সংক্রমণের লম্বা লাইন দেখে বিস্মিত নন। সামনের দিনগুলো নিয়ে তিনি আরো বেশি চিন্তিত।

তিনি বলেন, তরুণরা বাসায় যাচ্ছেন। এরপর পরিবারের বয়স্করা সংক্রমিত হচ্ছেন এবং তারা জটিলতায় ভুগছেন। তাদের হাসপাতালে যেতে হচ্ছে।

ফ্লোরিডায় করোনা আক্রান্ত লাখ ছাড়িয়েছে বলে তথ্য প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদফতর।


এলএ/বাংলা টাইমস/এন/এইচ




শেয়ার করুন

পাঠকের মতামত