আপডেট :

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

যুক্তরাষ্ট্রে একদিনেই আক্রান্ত ৭৭ হাজারের বেশি

যুক্তরাষ্ট্রে একদিনেই আক্রান্ত ৭৭ হাজারের বেশি

প্রাণঘাতী করোনাভাইরাস যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিপর্যয় তৈরি করেছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ৭৭ হাজারের বেশি মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, একদিনেই নতুন করে আক্রান্তের সংখ্যা ৭৭ হাজার ৬৩৮। অপরদিকে ২৪ ঘণ্টায় মারা গেছে আরও ৯২৭ জন। ফলে দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১ লাখ ৩৯ হাজার ১২৮ জন।

এদিকে, ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩৭ লাখ ৭০ হাজার ১২। এর মধ্যে মারা গেছে ১ লাখ ৪২ হাজার ৬৪ জন। ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ১৭ লাখ ৪১ হাজার ২৩৩ জন। দেশটিতে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ১৮ লাখ ৮৬ হাজার ৭১৫। অপরদিকে ১৬ হাজার ৬৬০ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

এখন পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। এর মধ্যে করোনায় সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। আক্রান্ত ও মৃত্যুতে যুক্তরাষ্ট্রের ধারে-কাছে নেই কোনো দেশ। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে।

এদিকে, আমেরিকায় মাস্ক বাধ্যতামূলকের সিদ্ধান্তে নিজের অবস্থানের কথা স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন যে, দেশজুড়ে সবাইকে মাস্ক পরার নির্দেশ দেবেন না তিনি। করোনাভাইরাসের বিস্তাররোধে বিশেষজ্ঞরা বার বার মাস্ক ব্যবহারের প্রতি জোর দিলেও এ বিষয়টিকে পাত্তাই দিচ্ছেন না ট্রাম্প।

ফক্স নিউজের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, দেশজুড়ে মাস্ক ব্যবহার বাধ্যতামূলকের বিষয়ে একমত নন তিনি। তার মতে, এ বিষয়ে লোকজনের স্বাধীনতা থাকা প্রয়োজন।

এলএবাংলাটাইমস/এলআরটি/সিসি

শেয়ার করুন

পাঠকের মতামত