আপডেট :

        ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফেরাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ শফিকুর রহমানের

        ইরানের তেল পরিবহনে নতুন বাধা, সমুদ্রে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

        ক্যালিফোর্নিয়ায় নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রজুড়ে ফ্রিওয়ে থেকে চালকবিহীন ট্যাক্সি সরাল ওয়েমো

        তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের একান্ত বৈঠক, আলোচনায় যেসব বিষয়

        ক্যালিফোর্নিয়ায় অন্তঃসত্ত্বা মার্কিন নাগরিককে পিপার স্প্রে করলেন আইসিই কর্মকর্তা

        প্রমোদতরিতে বমি ও ডায়রিয়ায় আক্রান্ত ১৪৮, কারণ এখনো অজানা

        চীনে ট্রাম্পকে শি’র উষ্ণ অভ্যর্থনা, পায়ের ভঙ্গিতে কী ইঙ্গিত

        সিএমএ অ্যাওয়ার্ডস ২০২৬: সম্প্রচার, তারকাদের পরিবেশনা ও আয়োজনের সব তথ্য

        গভীর রাতে উত্তরার বাসায় অভিযান, গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

        শৈশবে হামের টিকা নিয়েছেন, প্রাপ্তবয়স্ক অবস্থায় আবার টিকা নেওয়া প্রয়োজন কী না জানুন

        ইরানে যৌথ সামরিক হা মলা চায় ইসরায়েল, ওয়াশিংটনে প্রস্তাব দিলেন গোয়েন্দাপ্রধান

        ২৫ বছরেই চলে গেলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার কাটা আমাতিস্তা, তিন বছরের ক্যানসার লড়াইয়ের অবসান

        ১০০ দিনের পরিকল্পনায় গৃহহীনদের পুনর্বাসন, লস এঞ্জেলেসে কী কী বদলাতে চান রামান

        শক্তিশালী ঝড়ের আশঙ্কায় সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, বন্যা ও কাদাধস ঠেকাতে চলছে প্রস্তুতি

        স্পেসএক্সের পর ইতিহাস গড়তে যাচ্ছে অ্যানথ্রপিক, আইপিওতে কতটা এগিয়ে এআই কোম্পানিটি

        জিটিএ ৬ মুক্তির আগেই বিপাকে প্লেস্টেশন, নেটওয়ার্কে দেখা দিল একের পর এক বিভ্রাট

        সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির পরিদর্শন ব্যবস্থা সন্তোষজনক বলছে আইএইএ

        ৩০ বিলিয়ন ডলারের সম্পদে ভাগ চান সাবেক স্ত্রী, আইনি লড়াইয়ে রুশ ধনকুবের

        বাড়ির উঠানে পাহাড়ি সিংহের আনাগোনা, কেন ধরছে না বন্যপ্রাণী বিভাগ

        জেফ্রিসের মেডিকেয়ার সম্প্রসারণ পরিকল্পনাকে ‘ভালো সূচনা’ বললেন আবদুল এল-সায়েদ

করোনাভাইরাস: সংক্রমণের নতুন ধাপে প্রবেশ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

করোনাভাইরাস: সংক্রমণের নতুন ধাপে প্রবেশ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

এলএ বাংলা টাইমস

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস সংক্রমণ নতুন ধাপে প্রবেশ করতে যাচ্ছে বলে সতর্ক করেছেন হোয়াইট হাউসের করোনাভাইরাস টাস্ক ফোর্সের অন্যতম সদস্য ডাক্তার ডেবোরাহ ব্রিক্স।


তিনি বলেন, সংক্রমণ যখন শুরু হয় তখনকার তুলনায় সারা দেশে এখন মহামারীর ছড়িয়েছে অস্বাভাবিকরকম বেশি মাত্রায়। 

তিনি আরও বলেন, বড় শহরের পাশাপাশি এখন গ্রামাঞ্চলেও সংক্রমণ ছড়িয়ে পড়েছে। গ্রামাঞ্চলের মানুষরা করোনার বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা এখনো গড়ে তুলতে পারেনি তাই মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখা তাদের জন্য খুবই জরুরি। 

শহর থেকে গ্রামাঞ্চলেও ভাইরাস ছড়িয়ে পড়ায় সংক্রমণ নতুন মাত্রা নিতে পারে বলে মনে করছেন ব্রিক্স।

হতাশা প্রকাশ করে তিনি বলেন, “আমি সারা দেশের বিভিন্ন জায়গায় গিয়ে দেখছি পুরো আমেরিকা ভ্রমণ করছে। আপনি যখন কোথাও ভ্রমণে যাচ্ছেন আপনি ধরেই নিতে পারেন আপনিও আক্রান্ত হয়েছেন। 

উল্লেখ্য, বিশ্বে সবচেয়ে বেশি করোনাভাইরাস আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে এবং মৃত্যুর সংখ্যাও এদেশে সবচেয়ে বেশি।

জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, যুক্তরাষ্ট্রে ৪৬ লাখেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন অন্তত ১,৫৪,৮৩৪ জন।   





এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত