আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

করোনামুক্ত ১০০ দিন পার করলো নিউজিল্যান্ড

করোনামুক্ত ১০০ দিন পার করলো নিউজিল্যান্ড

এলএ বাংলা টাইমস

নিউজিল্যান্ডে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর সর্বশেষ আক্তান্ত ব্যক্তিকে শনাক্ত হয়েছিল গত ১ মে। রবিবার সর্বশেষ আক্রান্তের পর ১০০ দিন পূর্ণ হলো এবং কমিউনিটি পর্যায়ে দেশটিতে নতুন করে একজনও করোনা আক্রান্ত হয়নি। তবে বর্তমানে নিউজিল্যান্ডে ২৩ জন করোনায় আক্রান্ত রোগি রয়েছে। এরা সবাই বিভিন্ন দেশ থেকে নিউজিল্যান্ডে আগত। বিদেশফেরত এই সংক্রমিতদের সরকারি আইসোলেশন সেন্টারে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।


তবে করোনামুক্ত থাকলেও নিউজিল্যান্ডের স্বাস্থ্যবিষয়ক মহাপরিচালক অ্যাশলি ব্লুমফিল্ড বলেছেন, এ ব্যাপারে আত্মতুষ্টিতে ভোগা ঠিক হবে না।

তিনি বলেন, “আমরা বিভিন্ন দেশের ক্ষেত্রে দেখেছি, ভাইরাসটি নিয়ন্ত্রণে আসার পরও পুনরায় কীভাবে সেটি দ্রুত ছড়িয়ে পড়তে পারে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে তা দ্রুত প্রতিরোধ করার জন্য আমাদের প্রস্তুত থাকা প্রয়োজন।”

ব্লুমফিল্ড আহ্বান জানান, যদি কারো করোনার উপসর্গ থাকে, তাহলে যেন তিনি স্বাস্থ্যসেবার নম্বরে ফোন দেন। এ ছাড়া অসুস্থ ব্যক্তিদের ঘরে থাকার জন্য অনুরোধ জানান তিনি।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেছেন, “করোনার গোষ্ঠি সংক্রমণ ছাড়া ১০০ দিন একটি মাইলফলক। কিন্তু বিশ্বে চলমান মহামারির মধ্যে কোনোভাবেই ঝুঁকি কমে যাচ্ছে না। আমাদের সজাগ থাকতে হবে।”

গত ২৮ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়। মহামারি শুরুর পর নিউজিল্যান্ডে মোট এক হাজার ২১৯ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২২ জনের। 






এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত