আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

ভ্যাকসিনে নিয়ে ঐতিহাসিক অঙ্গীকার করলো ৯টি কোম্পানি

ভ্যাকসিনে নিয়ে ঐতিহাসিক অঙ্গীকার করলো ৯টি কোম্পানি

এলএ বাংলা টাইমস

করোনাভাইরাসের ভ্যাকসিন উৎপাদন কাজে নিয়োজিত বিশ্বের নয়টি খ্যাতনামা কোম্পানির পক্ষ থেকে বৈজ্ঞানিক ও নৈতিক মান বজায় রাখার এক ঐতিহাসিক অঙ্গীকারের ঘোষণা দেওয়া হয়েছে। এই কোম্পানিগুলোর মধ্যে ভ্যাকসিন উদ্ভাবনে এগিয়ে থাকা মডার্না, আস্ট্রাজেনেকাসহ আরও সাতটি কোম্পানি রয়েছে। খবর বিবিসি’র।

২০২০ সালের মধ্যেই সাধারণ জনগণের জন্য করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে আসার ঘোষণার পর এই ঘোষণা দিলো কোম্পানিগুলো। 

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, নভেম্বরের নির্বাচনের আগে তিনি অন্তত একটি ভ্যাকসিন চান।

অঙ্গীকারকারী কোম্পানিগুলো হলো: জনসন অ্যান্ড জনসন, বায়োএনটেক, গ্ল্যাক্সোস্মিথক্লাইন, মডার্না, আস্ট্রাজেনেকা, নোভাভ্যাক্স, ফাইজার ও মাক। 

ঐতিহাসিক অঙ্গীকারের ঘোষণায় কোম্পানিগুলো জানিয়েছে, ক্লিনিক্যাল ট্রায়ালের তিনটি ধাপ সম্পূর্ণ করার পরই কেবল তারা ভ্যাকসিনের অনুমোদনের জন্য আবেদন করবে।

কোম্পানিগুলার অঙ্গীকারে ডোনাল্ড ট্রাম্পের কথা উল্লেখ করা হয়নি। তবে তারা বলেছে, তাদের এই উদ্যোগের ফলে জনগণের আস্থা বাড়বে। ৯টি ওষুধ নির্মাতা কোম্পানি অঙ্গীকার করেছে, ভ্যাকসিন গ্রহণকারী ব্যক্তিদের নিরাপত্তা ও কল্যাণ আমাদের শীর্ষ অগ্রাধিকার।

তাদের বিবৃতিতে আরও বলা হয়েছে, এই ৯টি কোম্পানি ৭০টিরও বেশি নতুন ভ্যাকসিন উদ্ভাবন করেছে যেগুলো বিশ্বের অনেক জটিল রোগ ও জনস্বাস্থ্যের হুমকি নির্মূল করেছে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রায় ১৮০টি ভ্যাকসিন ক্যান্ডিডেটের বিভিন্ন পর্যায়ের পরীক্ষা চলছে। তবে কোনও ভ্যাকসিনই ক্লিনিক্যাল ট্রায়াল সম্পূর্ণ করেনি। ফলে অনেক বিজ্ঞানী আশঙ্কা করছেন, দ্রুত ভ্যাকসিন নিয়ে আসার পেছনে রাজনৈতিক কারণ রয়েছে এবং এতে জনগণের বিশ্বাস নষ্ট হতে পারে।







এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত