আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত ৮০ লাখ ছাড়িয়েছে

যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত ৮০ লাখ ছাড়িয়েছে

ছবিঃ এলএ বাংলা টাইমস

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮০ লাখ অতিক্রম করেছে। গত এক মাসে করোনা পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করেছে। শীত বাড়ার সঙ্গে এই পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে।

 

 

 

দ্য ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন সূত্র জানিয়েছে, বিভিন্ন অঞ্চলে বিশেষ করে মধ্যপশ্চিমাঞ্চলের রাজ্যগুলোতে মহামারি ব্যাপক হারে বাড়ছে। শেষ ১ লাখ বাসিন্দা আক্রান্ত হয়েছে এক মাসেরও কম সময়ে।

 

 

 


বৃহস্পতিবার (১৫ অক্টোবর) যুক্তরাষ্ট্রজুড়ে ৬০ হাজার বাসিন্দা করোনায় আক্রান্ত হয়। আগস্টের পর এটিই রেকর্ড সংখ্যক আক্রান্তের সংখ্যা।

 

 

 


যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যবিশেষজ্ঞরা আগেই সতর্ক করে জানিয়েছিলেন, শীত বাড়ার সঙ্গে সঙ্গে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাবে৷ কিন্তু ঠিক কী কারণে সংক্রমণ বাড়বে, সেই বিষয়ে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা দেয়নি বিশেষজ্ঞরা। তবে ক্রমাগত স্বাস্থ্যবিধি উপেক্ষা এবং বিভিন্নস্থানে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ায় আক্রান্তের সংখ্যা বাড়বে বলে জানিয়েছেন তারা।

 

 

 


পরিসংখ্যানে দেখা গেছে, অক্টোবর মাসে কমপক্ষে ২৫টি রাজ্যে সংক্রমণের হার পূর্বের রেকর্ড ভেঙেছে। উইসকনসিন, ডাকোটা ও নিউ হ্যাম্পশায়ারে আক্রান্তের সংখ্যা গত এক মাসে বেড়েছে প্রায় দ্বিগুণ। উইসকনসিনের হাসপাতালগুলো ইতোমধ্যে রোগীতে পূর্ণ হয়ে গেছে। খোলা মাঠে তাবু গেঁড়ে আক্রান্তদের চিকিৎসা চলছে।

 

 

 


তবে, এখনো করোনায় সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড ক্যালিফোর্নিয়ার দখলেই। এরপরই টেক্সাস, ফ্লোরিডা, নিউইয়র্ক, জর্জিয়ার অবস্থান। এই পাঁচটি রাজ্যে মোট টেস্টের ৪০ শতাংশ বাসিন্দারই করোনাভাইরাস পজেটিভ দেখা দিয়েছে।

 

 


এলএবাংলাটাইমস/ওএম

 

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত