আপডেট :

        ১৯৯২ সালের মাফিয়া হামলার তদন্তে নাম, মৃ ত অবস্থায় পাওয়া গেল সাবেক পুলিশপ্রধানকে

        আগাছানাশক রাউন্ডআপে ক্যানসারের অভিযোগ, ক্ষতিপূরণে ৭২৫ কোটি ডলারের চুক্তি অনুমোদন

        ২০২২ সালে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে অসাংবিধানিকভাবে ব্যয় বিল পাস, আদালতের রায়

        ইন্ডিয়ানায় পরিবারের চারজনের মৃ ত্যুর কারণ প্রকাশ, মেয়ের ৯১১ কলে উঠে আসে ভয়াবহ তথ্য

        সান্তা ক্লারিটা শেরিফ স্টেশনের বাইরে গাড়ির জানালা ভেঙে ব্যক্তিকে আটক করল আইসিই

        ঝড়ের পানিতে ডুবল সান ফার্নান্দো ভ্যালির ব্যবসাপ্রতিষ্ঠান, ড্রেনেজ সংস্কারের দাবি

        ক্যালিফোর্নিয়ায় প্রবল বন্যার পানিতে ভেসে দুইজনের মৃ ত্যু, উদ্ধার অভিযান

        সোনা কেনার নামে বৃদ্ধকে প্রতারণার অভিযোগ, লস এঞ্জেলেসের তিনজন গ্রেপ্তার

        ক্যালিফোর্নিয়ার গুদামে অভিযান, ৬২ জন গ্রেপ্তার; জব্দ ২৮ কোটি ডলারের গাঁজা

        পাসাডেনায় উদ্ধার ৩৮ কুকুরের নতুন ঠিকানা দরকার, দত্তক নিতে আহ্বান

        অস্বাভাবিক জোয়ার ও ঝড়ের আশঙ্কা, আগামী সপ্তাহে ঝুঁকিতে ক্যালিফোর্নিয়া উপকূল

        ভোররাতে ৪.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল লস এঞ্জেলেসের বিস্তীর্ণ এলাকা

        লস এঞ্জেলেসের প্রশাসনিক পরিবর্তনে রূপান্তর দলের নেতৃত্ব দেবেন কন্যান্ট ও কিফার

        অপরাধের পথ থেকে সন্তানকে ফেরাতে চেয়েছিলেন, এখন ছেলের বিরুদ্ধেই হ ত্যার অভিযোগ

        এআই শেয়ারের দরপতনে নাসডাকের বড় ধস, বছরজুড়ে অর্জিত সব মুনাফা হারাল প্রযুক্তি খাত

        ১২ জনের মৃ ত্যুর কারণ প্যালিসেডস দাবানল, অগ্নিসংযোগের দায়ে দোষী সাব্যস্ত ব্যক্তি

        কোরিয়াটাউনে মানসিক সংকটে থাকা ব্যক্তিকে গু লি, এলএপিডি কর্মকর্তার বিরুদ্ধে মামলা করবে না প্রসিকিউটররা

        ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফেরাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ শফিকুর রহমানের

        ইরানের তেল পরিবহনে নতুন বাধা, সমুদ্রে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

        ক্যালিফোর্নিয়ায় নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রজুড়ে ফ্রিওয়ে থেকে চালকবিহীন ট্যাক্সি সরাল ওয়েমো

বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ৪ কোটি পার, সুস্থ ৩ কোটি

বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ৪ কোটি পার, সুস্থ ৩ কোটি

প্রায় এক বছর আগে বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। করোনার তাণ্ডবে এখনো বিপর্যস্ত বিশ্ব। সম্প্রতি করোনার প্রভাব কিছুটা কমলেও বিশ্বজুড়ে আবার তা বাড়তে শুরু করেছে। গত দুই দিনে করোনাভাইরাস সর্বোচ্চ শনাক্তের রেকর্ড গড়েছে। সোমবার সকাল পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা চার কোটি ছাড়িয়েছে। সুস্থ হয়েছেন তিন কোটির বেশি মানুষ।

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত একদিনে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ২৪ হাজার ৯২৭ জনের। সোমবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ২ লাখ ৬৪ হাজার ২১৯ জন। নতুন করে ৩ হাজার ৯৭১ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১ লাখ ১৮ হাজার ২৯৪ জন। সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন কোটি ১ লাখের বেশি মানুষ।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের পরেই সংক্রমণে এগিয়ে রয়েছে ভারত, ব্রাজিল, রাশিয়া, কলম্বিয়া, পেরু, মেক্সিকো, স্পেন, দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা।

তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গ রাজ্যেই বাড়ছে করোনার সংক্রমণ। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৩ লাখ ৮৭ হাজার ৭৯৯ জন। মৃত্যু হয়েছে দুই লাখ ২৪ হাজার ৭৩০ জনের।

দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৫ লাখ ৪৮ হাজার ২৩৮ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ১৪ হাজার ৬৪২ জনের।

তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৫২ লাখ ৩৫ হাজার ৩৪৪ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে এক লাখ ৫৩ হাজার ৯০৫ জনের।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৯৯ হাজার ৩৩৪ জন। এর মধ্যে মারা গেছেন ২৪ হাজার ১৮৭ জন।

পঞ্চম স্থানে উঠে আসা আর্জেন্টিনায় করোনায় আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৮৯ হাজার ৬৮০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৬ হাজার ২৬৭ জনের।

প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ১৭ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৩ লাখ ৮৮ হাজার ৫৬৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ হাজার ৬৬০ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৩ হাজার ৯৭২ জন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/সিসি

শেয়ার করুন

পাঠকের মতামত