আপডেট :

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

অর্থের কারণে করোনায় মৃতের সংখ্যা বাড়িয়ে বলছেন চিকিৎসকরা: ট্রাম্প

অর্থের কারণে করোনায় মৃতের সংখ্যা বাড়িয়ে বলছেন চিকিৎসকরা: ট্রাম্প

ছবি: এলএবাংলাটাইমস

ডাক্তারদের বিরুদ্ধে এমন অভিযোগ আনলেও নিজের বক্তব্যের প্রেক্ষিতে কোনো প্রমাণ হাজির করতে পারেননি ডোনাল্ড ট্রাম্প।

অন্যের ঘাড়ে দোষ চাপাতে জুড়ি নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এবার ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা বাড়িয়ে বলছেন দেশটির চিকিৎসকগণ, কারণ এর পিছনে ডাক্তারদের আর্থিক লাভের বিষয় জড়িয়ে আছে।

মিশিগানের ওয়াটারফোর্ডের নির্বাচনী র‍্যালিতে শুক্রবার (৩০ অক্টোবর) ডোনাল্ড ট্রাম্প এসব মন্তব্য করেন।

নির্বাচনী র‍্যালিতে ডোনাল্ড ট্রাম্প বলেন, 'আপনারা নিশ্চয় জানেন, মৃতের সংখ্যা বাড়লে চিকিৎসকেরা বেশি অর্থ পেয়ে থাকেন। আর আমাদের দেশের ডাক্তারগণ খুবই 'স্মার্ট'। তাই তারা বলছেন আমরা সবাই করোনাভাইরাসে মারা যাবো এবং এরজন্য তারা দুঃখিত।'

তবে ডাক্তারদের বিরুদ্ধে এমন অভিযোগ আনলেও নিজের বক্তব্যের প্রেক্ষিতে কোনো প্রমাণ হাজির করতে পারেননি ডোনাল্ড ট্রাম্প।

প্রেসিডেন্টের এমন বক্তব্যের পরই দ্য আমেরিকান মেডিকেল এসোসিয়েশন প্রতিক্রিয়ায় জানিয়েছে, ট্রাম্পের এমন বক্তব্য হতাশাজনক। এই বক্তব্য বাসিন্দাদের সম্পূর্ণভাবে ভুলভাবে প্রভাবিত করবে।

এসোসিয়েশনের প্রেসিডেন্ট ড. সুশান বেইলি বলেন, করোনাভাইরাসের শুরু থেকে স্বাস্থ্যঝুঁকি নিয়ে কাজ করে গেছেন ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা। এখন করোনার দ্বিতীয় ঢেউয়ে এসে দায়িত্বশীল কারো কাছ থেকে এমন বক্তব্য হতাশাজনক।

র‍্যালিতে ডোনাল্ড ট্রাম্প আরো বলেন, অন্যান্য দেশের ডাক্তাররা মৃত্যুর মূল কারণ উল্লেখ করে থাকেন। যেমন জার্মানিতে কেউ হার্ট এর সমস্যায় ভুগলে ও হার্ট এটাক করলে তার করোনা সনাক্ত হলেও তার মৃত্যুর কারণ উল্লেখ করা হয় 'হার্ট এটাক'। অপরদিকে আমেরিকান ডাক্তাররা মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করেন করোনা। এর কারণ ডাক্তাররা আর্থিকভাবে লাভবান হচ্ছেন।

এদিকে জন্স হপকিন্স সূত্র জানাচ্ছে, শুক্রবার দেশে সংক্রমণের নতুন রেকর্ড হয়েছে। এদিনে আক্রান্ত হয়েছে ৯০ হাজারের বেশি বাসিন্দা, মারা গেছেন ৯২৯ জন। কিছুদিনের মধ্যেই আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়াবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা৷


এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত