আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

করোনা নিয়ন্ত্রণ করতে পারেনি ট্রাম্প প্রশাসন: রিপাবলিকান সিনেটর

করোনা নিয়ন্ত্রণ করতে পারেনি ট্রাম্প প্রশাসন: রিপাবলিকান সিনেটর

ছবি: এলএবাংলাটাইমস

রিপাবলিকান সিনেটর রিক স্কট বলেন, 'আমরা (ট্রাম্প প্রশাসন) এখনো করোনা নিয়ন্ত্রণে আনতে পারিনি'। ডোনাল্ড ট্রাম্পের করোনা নিয়ন্ত্রণের ভুয়া দাবির বিরুদ্ধে রিপাবলিকানদের মধ্য থেকে এই প্রথম এমন বিবৃতি দিলেন রিক স্কট।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই দাবি করে এসেছেন, যুক্তরাষ্ট্রে ট্রাম্প সরকার করোনা নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। এতোদিন এই বিষয়ে নীরব সম্মতি দিয়ে এসেছেন তাঁর দল রিপাবলিকানের সিনেটররা।

তবে এবারই প্রথম রিপাবলিকান সিনেটর রিক স্কট বলেন, 'আমরা (ট্রাম্প প্রশাসন) এখনো করোনা নিয়ন্ত্রণে আনতে পারিনি'। ডোনাল্ড ট্রাম্পের করোনা নিয়ন্ত্রণের ভুয়া দাবির বিরুদ্ধে রিপাবলিকানদের মধ্য থেকে এই প্রথম এমন বিবৃতি দিলেন রিক স্কট।

সিনেটর রিক স্কট আরো বলেন, করোনা মোকাবেলা করতে আমাদের একতাবদ্ধ থাকতে হবে৷ প্রয়োজনে মাস্ক ব্যবহারের পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে৷

তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, করোনাভাইরাস মোকাবেলায় ডোনাল্ড ট্রাম্পের ব্যর্থতার কারণে জন সমর্থন হারিয়েছেন ট্রাম্প। ফলে নাগরিকদের দলে ভেড়াতে নতুন ফন্দি আঁটছে রিপাবলিকান শিবির।

এর আগে শনিবার পেনসিলভেনিয়ার জন সমাবেশে ট্রাম্প জনসমর্থন আদায়ে ভোটারদের মিথ্যা তথ্য দিয়ে বলেন, 'করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে'। তবে সাম্প্রতিক তথ্যমতে, নতুন করে সংক্রমণের রেকর্ড দেখেছে যুক্তরাষ্ট্র। স্বাস্থ্য কর্মকর্তারা আশঙ্কা করছেন, খুব শীঘ্রই দৈনিক আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়াবে।

সিনেটর রিক স্কট আরো বলেন, করোনা নিয়ন্ত্রণে না এলেও করোনার চিকিৎসা পদ্ধতি ও টিকা উদ্ভাবনে বেশ উন্নতি করেছে ফেডেরাল গভর্নমেন্ট। তবে টেস্ট এর সংখ্যা বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।

স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী র‍্যালি করা ঠিক হচ্ছে কী না এই প্রশ্ন করা হলে রিক স্কট বলেন, স্বাস্থ্যবিধি জরুরিভাবে মানা আবশ্যক। তবে এটি সবার ব্যক্তিগত বিষয়। নিজের নিরাপত্তা নিজেকে নিশ্চিত করতে হবে।

এলএবাংলাটাইমস /ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত