আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ১৪ লাখ ছাড়াল

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ১৪ লাখ ছাড়াল

প্রকোপ দেখা দেয়ার এগার মাস পূর্ণ হওয়ার এখনও এক সপ্তাহ বাকি। এরই মধ্যে প্রাণঘাতি করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৪ লাখ ছাড়াল আজ। এর মধ্যে গত একদিনেই মৃত্যু হয়েছে প্রায় ৮ হাজার মানুষের। আক্রান্তও ছয় কোটির ঘরে প্রবেশ করার মতো অবস্থা। তবে অনেকটা পিছিয়ে সুস্থতার হার।

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৩ হাজার ৭২৪ জনের দেহে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ৯৫ লাখ ১ হাজার ৯৮৬ জনে। নতুন করে ৭ হাজার ৯৪৯ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১৪ লাখ ১ হাজার ৫৬৭ জনে ঠেকেছে।

আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থতা লাভ করেছেন ৪ কোটি ১১ লাখ ৪৬ হাজারের বেশি ভুক্তভোগী। এর মধ্যে গত একদিনেই বেঁচে ফিরেছেন ৩ লাখ ৮৪ হাজার ২৫১ জন রোগী।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৮টি দেশ অঞ্চলে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্যেই দীর্ঘ হয়ে চলেছে করোনা রোগীর সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ২৭ লাখ ৭৭ হাজার ১৭৪ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২ লাখ ৬৩ হাজার ৬৮৭ জনের।

সংক্রমণের হারে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯১ লাখ ৭৭ হাজার ৭২২ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ৩৪ হাজার ২৫৪ জনের।

প্রাণহানিতে দ্বিতীয় সর্বোচ্চ ও সংক্রমণে তিনে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনার শিকার ৬০ লাখ ৮৮ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫৪১ জনের।

চারে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনা হানা দিয়েছে ২১ লাখ ৪৫ হাজারের কাছাকাছি। এর মধ্যে প্রাণ ঝরেছে ৪৯ হাজার ২৩২ জনের।

পাঁচে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ২১ লাখ ১৪ হাজারের বেশি। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৩৬ হাজার ৫৪০ জন।

ছয়ে থাকা স্পেনে ঊর্ধ্বমুখী সংক্রমণে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৬ লাখ ৭ হাজার প্রায়। প্রাণহানি ঘটেছে ৪৩ হাজার ১৩১ জনের।

দ্বিতীয় তরঙ্গে মহামারি গতি বাড়ছে যুক্তরাজ্যে। এমতাবস্থায় নতুন করে চার সপ্তাহের লকডাউন চলছে সেখানে। এখন পর্যন্ত সেখানে করোনা হানা দিয়েছে ১৫ লাখ ২৭ হাজারের বেশি মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৫৫ হাজার ২৩০ জনের।

একইপথে ইউরোপের আরেক দেশ ইতালি। দ্বিতীয় দফায় ক্রমেই করোনা ভয়াবহ রূপ নেয়ায় শুক্রবার (৬ নভেম্বর) থেকে সেখানে লকডাউন জারি হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত ১৪ লাখ ৩২ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৫০ হাজার ৪৫৩ জনের। সুস্থতা লাভ করেছেন এক-তৃতীয়াংশ রোগী।

মেক্সিকোয় করোনার ভুক্তভোগী ১০ লাখ ৪২ হাজার প্রায়। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ১ হাজার ৬৭৬ জনের। মৃত্যু হারে যা যেকোন দেশের তুলনায় সর্বোচ্চ।

এদিকে, বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গতকাল সোমবার পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৪৯ হাজার ৭৬০ জন মানুষ। এর মধ্যে ৩ লাখ ৬৪ হাজার ৬১১ জন সুস্থতা লাভ করলেও প্রাণহানি ঘটেছে ৬ হাজার ৪১৬ জনের।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/সিসি

শেয়ার করুন

পাঠকের মতামত