আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

লস এঞ্জেলেসে সংক্রমণ বাড়ছে, জারি হতে পারে 'স্টে হোম'

লস এঞ্জেলেসে সংক্রমণ বাড়ছে, জারি হতে পারে 'স্টে হোম'

ছবি: এলএবাংলাটাইমস

মধ্য-মার্চের পর দ্বিতীয়বারের মতো আবারো লস এঞ্জেলেসে জারি হতে পারে স্টে হোম অর্ডার৷ আসন্ন থ্যাংকসগিভিং হলিডের আগেই নতুন নির্দেশনাটি আসতে পারে৷

মঙ্গলবার (২৪ নভেম্বর) কাউন্টি সুপারভাইজারের প্রতিনিধি দল করোনা প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনায় বসবে। সেখানে স্টে হোম এর মতো নতুন নির্দেশনা বিষয়ে আলোচনা হবে।

এদিকে সোমবার লস এঞ্জেলেস জুড়ে ৬ হাজার বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছেন। গত পাঁচ দিনে আক্রান্তের গড় ছিলো ৪ হাজার ৫০০। ক্রমবর্ধমান সংক্রমণের কারণে উদ্বিগ্ন স্বাস্থ্য কর্মকর্তারা।

কাউন্টি হেলথ ডিরেক্টর বারবারা ফেরেরা বলেন, এই সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করতে পারে। আসন্ন থ্যাংকসগিভিং হলিডের সময়ে সংক্রমণের গতি ৭০ শতাংশ বেড়ে যেতে পারে।

লস এঞ্জেলেসের মেয়র এরিক গারসেটি বলেন, যদি সংক্রমণ বেড়ে যায়, তবে ক্রিসমাসের আগে লস এঞ্জেলেসের হাসপাতালগুলোতে রোগী ঠাঁই দেওয়া বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে৷

মেডিকেল সেন্টারে কার্যক্ষমতা বাড়ানোর পাশাপাশি খোলা মাঠে সাময়িক স্বাস্থ্যকেন্দ্র খোলা হবে বলেও জানান মেয়র এরিক গারসেটি।

সংক্রমণ এড়াতে ইতোমধ্যে আরো কিছু নীতিমালা জারি করা হয়েছে লস এঞ্জেলেসে৷ নতুন নীতিমালা অনুযায়ী, সকল ব্যবসাপ্রতিষ্ঠান, বার এবং পানশালা রাত দশটার পর খোলা রাখা যাবে না৷

এছাড়াও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বাড়ির বাহিরে সর্বোচ্চ ১৫ জন বাসিন্দা অথবা ৩টি বাড়ির বাসিন্দারা একত্রিত হয়ে আড্ডা দিতে পারবে। এর আগে এই বিষয়ে কোনো নিষেধাজ্ঞা ছিলো না৷

এছাড়া নেইল পার্লার ও অন্যান্য ব্যক্তিগত কেয়ার শপকেও নীতিমালার আওতায় আনা হয়েছে। এখন এই ধরণের সেবা পেতে আগে থেকে বুকিং দিতে হবে।

ক্যালিফোর্নিয়ার বৃহৎ কাউন্টি লস এঞ্জেলেসসহ বেশকিছু কাউন্টিতে নভেম্বরে সংক্রমণ বেড়েছে আশংকাজনক হারে৷ ইতোমধ্যে কারফিউ জারি করা হয়েছে ক্যালিফোর্নিয়ায়। রাত ১০টা থেকে সকাল ৫টা পর্যন্ত কারফিউ কার্যকর হচ্ছে, এই কারফিউ জারি থাকবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।

আসন্ন থ্যাংকসগিভিং হলিডের সময় করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে এই কারফিউ জারি করা হয়েছে। অধিকাংশ কাউন্টিতেই এই কারফিউ জারি থাকবে।

তবে কারফিউ চলাকালীন জরুরি প্রয়োজনে খাবার ও বাজার করতে পারবে বাসিন্দারা। এছাড়া দূরত্ব বজায় রেখে হাঁটা যাবে।

আপাতত ৩১ ডিসেম্বর পর্যন্ত কারফিউ জারি হলেও সংক্রমণ বাড়লে আবার কারফিউ এর সময়কাল বাড়ানো হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত