আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

ক্যালিফোর্নিয়ায় আবারো সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় আবারো সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে আবারো একদিনে সর্বোচ্চ সংখ্যক করোনা আক্রান্তের রেকর্ড হলো। বুধবার (২৫ নভেম্বর) রাজ্যটিতে ১৮ হাজার ৩৫০ জন বাসিন্দা নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে৷

এর আগে চলতি সপ্তাহের শনিবার সর্বোচ্চ ১৫ হাজার আক্রান্তের রেকর্ড হয়েছিলো রাজ্যটিতে৷

গত সাতদিনে সংক্রমণের হার ৫ দশমিক ৩ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৫ শতাংশ। গত ১৪ দিনের হিসাবে আক্রান্তের হার বেড়েছে ৪ দশমিক ৮ থেকে ৫ দশমিক ৯ শতাংশ।

সংক্রমণ কমাতে ক্যালিফোর্নিয়ার অধিকাংশ কাউন্টির রেস্টুরেন্ট ও পানশালা আগামী ৩ সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া স্বাস্থ্যবিধি নিয়ন্ত্রণে সিলিকন ভ্যালির অগ্নিনির্বাপক দলকেও প্রস্তুত রাখা হয়েছে।

এছাড়া করোনার সংক্রমণ আশংকাজনক হারে বেড়ে যাওয়ায় কারফিউ জারি করা হয়েছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে।

সংক্রমণ বাড়লে আবার কারফিউ এর সময়কাল বাড়ানো হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ মূলত বাসিন্দাদের সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ও সোশ্যাল গেদারিং এড়িয়ে চলতে নতুন এই নীতিমালা জারি করেছে। ক্যালিফোর্নিয়ার দ্বিতীয় ধাপের সংক্রমণের পিছনের মূল কারণ মাস্ক ব্যবহার না করা ও সামাজিক দূরত্ব মেনে না চলা- এমনটাই বলছেন কর্তৃপক্ষ।

লস এঞ্জেলেসে আগামী কয়েক সপ্তাহে ক্রমাগত করোনার সংক্রমণ বাড়তে থাকলে স্টে-এট-হোম জারি হতে পারে। এই নীতিমালা বাস্তবায়ন হলে বাসিন্দাদের নির্দিষ্ট সময় বাড়িতে বাধ্যতামূলকভাবে থাকতে হবে।

তবে কাউন্টি কর্তৃপক্ষ বলছে, সম্পূর্নরুপে লকডাউন না দেওয়ার সর্বাত্মক চেষ্টা করা হবে। থ্যাংকসগিভিং হলিডের সময় করোনার সংক্রমণ আরো বেড়ে যাওয়ার আশংকা করছে কর্তৃপক্ষ।

তাই সংক্রমণ ঠেকাতে ইতোমধ্যে কিছু নীতিমালা জারি করা হয়েছে৷ নতুন নীতিমালা অনুযায়ী, সকল ব্যবসাপ্রতিষ্ঠান, বার এবং পানশালা রাত দশটার সময় বন্ধ করতে হবে।

এছাড়াও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বাড়ির বাহিরে সর্বোচ্চ ১৫ জন বাসিন্দা অথবা ৩টি বাড়ির বাসিন্দারা একত্রিত হতে পারবে। এর আগে সর্বোচ্চ কতোজন বাইরে একত্রিত হতে পারবে, সেই বিষয়ে কোনো নিষেধাজ্ঞা ছিলো না৷

এছাড়া রেস্টুরেন্টে আসন সংখ্যার সর্বোচ্চ ৫০ শতাংশ ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে। অন্যান্য ব্যক্তিগত অফিসে ২৫ শতাংশে কমিয়ে আনা হয়েছে।

নতুন নীতিমালায় নেইল পার্লার ও অন্যান্য ব্যক্তিগত কেয়ার শপেও পরিবর্তন আনা হয়েছে৷ আগে থেকে বুকিং দিয়ে দিয়ে সেবা নিতে হবে।

এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত