আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

করোনা: নতুন মিউটেশনের অস্তিত্ব যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকায়

করোনা: নতুন মিউটেশনের অস্তিত্ব যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকায়

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের এক নতুন 'স্ট্রেইন' এর সন্ধান পাওয়া গেছে। মূলত মিউটেশনের মাধ্যমে রূপ পরিবর্তন করে আরো শক্তিশালী হয়ে উঠেছে করোনা ভাইরাসটি।

নতুন মিউটেশনের এই ভাইরাসটিকে ডাকা হচ্ছে ৫০১. ভি২ ভ্যারিয়েন্ট নামে। মূলত এই মিউটেশন এর কারণে আগের চাইতে সহজে মানুষ থেকে মানুষে ছড়াতে পারে, গুরুতর অসুস্থতা সৃষ্টি করতে পারে বা ভ্যাকসিনকে মোকাবিলা করতে পারে বলে জানা গেছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, নতুন মিউটেশনের এই স্ট্রেইনটি আগের থেকে ৭০ গুণ বেশি দ্রুত ছড়াতে পারে।

কিন্তু ব্রিটিশ বিজ্ঞানীরা এই তথ্য অস্বীকার করে বলেন, নতুন মিউটেশন আগের থেকে ভয়ংকর, এমন সুনির্দিষ্ট তথ্য এখনো পাওয়া যায়নি।

তবে দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী জুয়েলিমিখিজে এক টুইটে বলেছেন, আমাদের দেশের জিনোমিক বিজ্ঞানীরা সার্স-কভ-২ ভাইরাসের নতুন একটি স্ট্রেইন শনাক্ত করেছে। দ্বিতীয় দফা সংক্রমণ বাড়ার পিছনে এই নতুন স্ট্রেইনই দায়ী।

ব্রিটিশ বিজ্ঞানীরা নতুন এই স্ট্রেইন প্রাণঘাতি নয় দাবি করলেও মূলত কিছু কারণে এটির প্রতি নজর রাখছেন বিজ্ঞানীরা। প্রথমত, যে অঞ্চলে সংক্রমণ বেশি দেখা যাচ্ছে, সেই অঞ্চলেই নতুন স্ট্রেইনের অস্তিত্ব পাওয়া গেছে।

তবে নতুন স্ট্রেইনের ভাইরাস কতোটা মারাত্মক, সেই বিতর্কে না যেয়ে ইউরোপের বিভিন্ন দেশ ইতোমধ্যে যুক্তরাজ্যের সাথে আকাশপথের যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে।

সর্বশেষ কানাডা যুক্তরাজ্যের সাথে সকল বিমান যোগাযোগ বন্ধ করেছে। কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো টুইটারে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে ফ্রান্স, নেদারল্যান্ড, ইতালি, পর্তুগাল, বেলজিয়াম, চেক রিপাবলিক ও ইস্তুনিয়া সর্বনিম্ন ২৪ ঘণ্টা থেকে সর্বোচ্চ ৭২ ঘণ্টা পর্যন্ত আকাশপথের যোগাযোগ বন্ধ রেখেছে।

এছাড়া নরদার্ন আমেরিকার দেশ আর্জেন্টিনা, চিলি ও কলম্বিয়া যুক্তরাজ্যের সাথে বিমান যোগাযোগ বন্ধ রেখেছে।

এএলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত