আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

লস এঞ্জেলেসে মৃতের সংখ্যা ৯ হাজার ছাড়ালো

লস এঞ্জেলেসে মৃতের সংখ্যা ৯ হাজার ছাড়ালো

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসে করোনার সংক্রমণ ও মৃত্যু আশঙ্কাজনক হারে বাড়ছে। এরই মধ্যে নতুন এক 'মাইলফলক' হয়েছে এই সপ্তাহে। লস এঞ্জেলেসে মৃতের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে।

গত মঙ্গলবার (২২ ডিসেম্বর) লস এঞ্জেলেসে মারা গেছে ৯৬ জন বাসিন্দা। এটি এখন পর্যন্ত একদিনে তৃতীয় সর্বোচ্চ মৃতের সংখ্যা। গত ৭ দিনে মৃতের মোট গড় দৈনিক ৮৫ জন।

লস এঞ্জেলেসের কাউন্টি হেলথ ডিরেক্টর বারবারা ফেরেরা বলেন, 'করোনার কারণে আমরা ৯ হাজার মানুষকে হারিয়েছি। এটি খুবই দূর্ভাগ্যজনক। আমাদের সবার উচিত নিজ নিজ জায়গা থেকে সচেতন ও দায়িত্বশীল হওয়া। আমাদের আচরণের প্রভাব অন্যদের উপর পড়ছে, এটি আমাদের মনে রাখতে হবে'।

এদিকে, পুরো ক্যালিফোর্নিয়া জুড়ে মৃতের সংখ্যা ২৩ হাজার ছাড়িয়েছে। গত ১৪ দিনে রাজ্যটিতে তিন হাজার বাসিন্দার মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মোট মৃতের ১৩ শতাংশ মৃত্যুই হয়েছে গত দুই সপ্তাহে।

ক্যালিফোর্নিয়ার মেয়র গেভিন নিউসাম সোমবার বলেন, 'এই সংখ্যাটিই প্রমাণ করে করোনা কতোটা মরণঘাতী। আমাদের সবার সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলা আবশ্যক'।

পুরো রাজ্যে গত মঙ্গলবার (২২ ডিসেম্বর) ৩৭৫ জন বাসিন্দার মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃতের সংখ্যা এটি। এর আগে ডিসেম্বরের ১৬ তারিখ সর্বোচ্চ ৩৯৪ জন মারা গেছে রাজ্যটিতে।

লস এঞ্জেলেসের মতো ফ্র‍্যান্সো কাউন্টিতেও করোনা ভয়াবহ আকার ধারণ করেছে। গত মঙ্গলবার (২২ ডিসেম্বর) ৮৯ জন বাসিন্দার মৃত্যু হয়েছে ফ্র‍্যান্সোতে। এটিই এখন সর্বোচ্চ মৃতের সংখ্যা সেখানে।

এদিকে শীতের ছুটির আগেই ক্যালিফোর্নিয়াবাসীকে সতর্ক করে দিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। তারা বলেন, যদি বাসিন্দারা গতানুগতিক ভাবে শীতকালীন ছুটি উদযাপন করেন, তাহলে খুব দ্রুত আরো ভয়ংকর করোনার সংক্রমণ ঘটবে।

রাজ্যটিতে গত দুই সপ্তাহে ৫ লাখ বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম জানিয়েছেন, প্রজেকশন মডেলের মাধ্যমে দেখা গেছে, আগামী এক মাসে অন্তত এক লাখ বাসিন্দা করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হবে।

সংক্রমণ কমাতে বাসিন্দাদের ঘরে থাকতে অনুরোধ জানাচ্ছে কর্তৃপক্ষ। সেই সাথে বাইরে জনসমাগম এড়িয়ে চলতে ও অবশ্যই মাস্ক পড়তে পরামর্শ দিচ্ছে কর্তৃপক্ষ।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত