আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

অবশেষে মারা গেলেন 'বর্ণবাদের' অভিযোগ তোলা সেই চিকিৎসক

অবশেষে মারা গেলেন 'বর্ণবাদের' অভিযোগ তোলা সেই চিকিৎসক

ছবি: এলএবাংলাটাইমস

এবার আমেরিকার করোনা চিকিৎসাতেও লাগলো বর্ণবাদের কালি। চিকিৎসার ক্ষেত্রে বর্ণবাদের শিকার হওয়া কৃষ্ণাঙ্গ নারী চিকিৎসক সুসান ম্যুর মারা গেছেন।

করোনাভাইরাসের সাথে যুদ্ধ করেই ইন্ডিয়ানার একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।

এর আগে এই নারী চিকিৎসক ডিসেম্বরের ৪ তারিখ ভিডিও বার্তায় জানায়, তাঁকে হাসপাতালে চিকিৎসা পেতে রীতিমতো ভিক্ষা করতে হচ্ছে। তাঁর শ্বেতাঙ্গ চিকিৎসক তাঁকে ছুঁয়েও দেখছেন না। কোনো কথা শুনছেন না।

সুসান জানিয়েছিলেন, তাঁর ফুসফুসের স্ক্যান করার জন্য ও ওষুধ পেতে রীতিমতো ভিক্ষা করতে হয়েছে। শ্বেতাঙ্গ চিকিৎসক এমন ভাব দেখাচ্ছিলেন যেন তিনি মাদকাসক্ত। অথচ তিনি জানতেন, সুসানও একজন চিকিৎসক ও মাদক নেন না।

তখন তিনি মেডিকেল আইনজীবীকে লেখেন, তাঁকে ওই হাসপাতাল থেকে ছাড়িয়ে নিয়ে অন্যত্র ভর্তি করার জন্য। তাঁকে ডিসচার্জ করা হয়। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যে আবার ভর্তি করতে হয়। কারণ, তাঁর শরীরের অবস্থা খারাপ হয়ে গেছিল। সুসান জানিয়েছিলেন, ''আমার মনে হয়েছে, আমার গায়ের রঙ সাদা হলে আমাকে এই কষ্টের মধ্যে দিয়ে যেতে হতো না। এই ব্যবহার পেতে হতো না।''

সুসান জানিয়েছিলেন, বার বার ব্যথা হওয়া সত্ত্বেও তিনি চিকিৎসা পাননি। হাসপাতালের চিকিৎসক সে সব আমলই দেননি। নিঃশ্বাস নিতে কষ্ট হওয়ায় তিনি কেঁদে ফেলেছিলেন। কিন্তু ওই শ্বেতাঙ্গ চিকিৎসক তাঁর কোনো শারীরিক পরীক্ষা করেননি।

পুনরায় হাসপাতালে ভর্তি হওয়ার পর তিনি বলেন, তারা (চিকিৎসক) আমাকে স্পষ্টত মেরে ফেলতে চাইছে।

তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, রোগীর চিকিৎসার ক্ষেত্রে পক্ষপাতের ঘটনাকে তাঁরা খুবই গুরুত্ব দেন। তবে নির্দিষ্ট কোনো অভিযোগ নিয়ে তাঁরা কিছু বলবেন না।

গত ২৯ নভেম্বর তাঁর করোনা ধরা পড়ে। তখন তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সুসানের জ্বর ছিল। কাশির সঙ্গে রক্ত উঠছিল। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তিনি নিজে চিকিৎসক হওয়া সত্ত্বেও হাসপাতালে চিকিৎসা পেতে বেগ পেতে হয়েছিল।

বিশেষজ্ঞরা বলছেন, 'ব্ল্যাক লাইভস ম্যাটার' নিয়ে আমেরিকায় যতো আন্দোলনই হোক না কেন, আমেরিকা বর্ণবাদের ক্ষেত্রে মোটেও বদলায়নি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত