আপডেট :

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

লস এঞ্জেলেসে প্রতি ১০ মিনিটে মারা যাচ্ছে ১ জন

লস এঞ্জেলেসে প্রতি ১০ মিনিটে মারা যাচ্ছে ১ জন

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসে টানা দ্বিতীয় দিনের মতো সর্বোচ্চ দৈনিক আক্রান্তের রেকর্ড হলো। কাউন্টি হেলথ ডিরেক্টর বারবারা ফেরেরা জানান, 'লস এঞ্জেলেসে প্র‍তি এক মিনিটে দশ জন বাসিন্দা করোনায় মারা যাচ্ছেন'।

শুক্রবার (২৫ ডিসেম্বর) বড়দিনে ১৪৮ জন বাসিন্দা করোনায় মারা গেছেন। লস এঞ্জেলেসে এখন পর্যন্ত এটিই একদিনে সর্বোচ্চ মৃতের সংখ্যা। এর আগের দিন সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিলো ১৪৫ জন।

বিবৃতিতে কাউন্টি হেলথ ডিরেক্টর বারবারা ফেরেরা বলেন, একদিনে ১৫০ জন বাসিন্দার মৃত্যু খুবই বেদনাদায়ক। তাদের পরিবারের প্রতি সমবেদনা'৷

মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ৯ হাজার ২৯৯ জন বাসিন্দা করোনায় মৃত্যুবরণ করেছে। আসন্ন দিনগুলোতে মৃতের সংখ্যা আরো বাড়বে বলে ধারণা করছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

২০২১ সাল আসার আগেই আরো ৮ হাজার ৭০০ জন বাসিন্দা করোনায় মারা যাবে বলে প্রজেকশনে দেখা গেছে।

আক্রান্তের সংখ্যা বাড়ার সাথে সাথে হাসপাতালে ভর্তির সংখ্যা ও মৃত্যুর সংখ্যাও বাড়ছে৷ নভেম্বরের পর থেকে মৃতের হার বেড়েছে শতকরা ৪৬৭ শতাংশ।
দৈনিক ১২ জন মৃতের হার থেকে বেড়ে দাঁড়িয়েছে ৬৯ জনে।

বৃহস্পতিবার রেকর্ড সংখ্যক ৬ হজার ৪৯৯ জন বাসিন্দা হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ২০ শতাংশ বাসিন্দাকেই জরুরি বিভাগে ভর্তি করতে হয়েছে৷

এর মধ্যে অধিকাংশ হাসপাতালের জরুরি বিভাগের আসন পূর্ণ হয়ে গেছে। সংক্রমণ এভাবে বাড়তে থাকলে আরো অনেক স্বাস্থ্যকেন্দ্র খুবই চাপের মুখে পড়বে।

বৃহস্পতিবার ১৩ হাজার ৬৭৮ জন বাসিন্দা করোনা আক্রান্ত হয়েছে। ফলে এখন পর্যন্ত লস এঞ্জেলেসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৭৭ হাজার ২৯৯ জন।

এএলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত