আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

যুক্তরাষ্ট্রে টিকা গ্রহণের পরেই করোনা আক্রান্ত নার্স

যুক্তরাষ্ট্রে টিকা গ্রহণের পরেই করোনা আক্রান্ত নার্স

ছবি: এলএবাংলাটাইমস

ফাইজার ও বায়োএনটেকের ভ্যাকসিন গ্রহণের পরেই করোনা সনাক্ত হয়েছে এক নার্সের শরীরে। ডিসেম্বরের ১৮ তারিখ এই টিকাটি নিয়েছিলেন ম্যাথিউ ডব্লিউ (৪৫) নামের এই নার্স।

ম্যাথিউ ডব্লিউ সান দিয়েগোর একটি হাসপাতালের ইমার্জেন্সি রুমের নার্স হিসেবে কর্মরত রয়েছেন। টিকা বিতরণের প্রথম ধাপেই তিনি ফাইজারের টিকার প্রথম ডোজ গ্রহণ করেন।

প্রথম ধাপে টিকা নেওয়ার পর শুধুমাত্র বাহুতে একটু ব্যথা থাকার কথা জানান তিনি। এর ছয়দিন পর সর্দি, শরীর ব্যথা ও ক্লান্তি অনুভব করেন তিনি৷ এর পর করোনা টেস্ট করানো হলে ওই নার্সের দেহে করোনা সনাক্ত হয়।

তবে সান দিয়েগোর সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. ক্রিস্টিয়ান রামেরস বলেন, টিকা নেওয়ার পরপরই করোনা সনাক্ত হওয়া অস্বাভাবিক কিছু নয়।

তিনি বলেন, 'টিকা নেওয়ার পরই দেহে করোনা দেখা দিয়েছে, ব্যাপারটি এমন নয়'।

ড. ক্রিস্টিয়ান রামেরস বলেন, টিকা নেওয়ার পর দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অন্তত ১০ থেকে ১৪ দিন সময় লাগে। এছাড়াও টিকার প্রথম ডোজ করোনা থেকে ৫০ শতাংশ সুরক্ষা দিতে পারে। দ্বিতীয় ডোজের টিকা নিলে ৯৫ শতাংশ পর্যন্ত সুরক্ষা পাওয়া যাবে।

এছাড়া টিকা নেওয়ার আগে থেকেই ওই নার্সের শরীরে করোনার উপসর্গ ও ভাইরাসটি বিদ্যমান ছিলো বলেও ধারণা করেন চিকিৎসকরা।

স্বাস্থ্যসেবীরা বলছেন, শুধুমাত্র টিকাই করোনা থেকে বাসিন্দাদের সুরক্ষা দিতে পারবে, এমনটা নয়। বরং করোনা থেকে রক্ষা পেতে অবশ্যই সামাজিক দূরত্ব, মাস্ক ব্যবহার ও হাত ধোয়ার মতো স্বাস্থ্যবিধি মেনে চলা আবশ্যক।

স্বাস্থ্যসেবীরা বলেন, টিকা কার্যক্রম শুরু হলেও এখনই ভাইরাস বিলুপ্ত হয়ে যাবে এমনটা নয়। বরং এটি হচ্ছে শেষের শুরু। তাই সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত