আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু যুক্তরাষ্ট্রে

করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু যুক্তরাষ্ট্রে

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ আবারো নতুন মাত্রায় পৌঁছেছে। একদিনে রেকর্ড সংখ্যক ৩ হাজার ৭০০ জন বাসিন্দা করোনার কারণে মারা গেছেন দেশে।

একই সাথে একদিনে সর্বোচ্চ সংখ্যক হাসপাতালে ভর্তির রেকর্ডও হলো দেশটিতে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সারা দেশে প্রায় ১ লাখ ২৪ হাজার ৬০০ জন বাসিন্দা করোনার কারণে হাসপাতালে ভর্তি হয়েছে।

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর মধ্যে সর্বোচ্চ সংখ্যক রোগী ভর্তি হয়েছে টেক্সাস রাজ্যের হাসপাতালগুলোতে। ১১ হাজার ৭০০ জন বাসিন্দা একদিনে ভর্তি হওয়ার পর চাপ সৃষ্টি হয়েছে হাসপাতালগুলোতে। গভর্নর ব্রেইন কেম্প জানান, চাপ সামলাতে ৬০ শয্যাবিশিষ্ট একটি সাময়িক হাসপাতাল স্থাপন করা হবে।

লস এঞ্জেলেস কাউন্টির স্বাস্থ্যকেন্দ্রগুলোর আসন রোগীতে পূর্ণ হয়ে গেছে৷ মঙ্গলবার ৭ হাজার ২০০ জন বাসিন্দা করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। দুই মাস আগের থেকেও এটি ১ হাজার গুণ বেশি। অধিক রোগীর চাপে বিভিন্ন হাসপাতালে অক্সিজেন সংকট তৈরি হয়েছে৷

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, জানুয়ারি থেকে সংক্রমণ আরো অনেক বাড়বে। বড়দিনের ছুটির কারণে জনসমাগম ও ভ্রমণ বেড়ে যাওয়ায় আবারো নতুন করে সংক্রমণের ঢেউ শুরু হবে৷

ট্রান্সপোর্ট সিকিউরিটি এডমিনিস্ট্রেশন জানায়, শুধু সোমবার একদিনে সারাদেশের বিভিন্ন এয়ারপোর্ট দিয়ে ১০ লাখের বেশি বাসিন্দা ভ্রমণ করেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই ভ্রমণের কারণে আগামী দুই থেকে তিন মাস ভয়াবহ অবস্থা হবে যুক্তরাষ্ট্রে।

আগামী কয়েক মাস প্রতিদিন ৩ হাজার বা এর বেশি বাসিন্দা মারা যেতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ফেব্রুয়ারির পর থেকে এই অবস্থার উন্নতি হতে পারে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত