আপডেট :

        মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েও চাপে ট্রাম্প, বাইডেনের মতো একই সংকটে হোয়াইট হাউ

        ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ব্রিটেনে দুই নাগরিক অভিযুক্ত, তদন্তে নতুন মোড়

        ৬০ লাখ ডলারে বিক্রির অপেক্ষায় বিরল ডাইনোসরের কঙ্কাল, জনসমক্ষে দেখা যাবে কি ভবিষ্যতে

        হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক

        ক্যানসারের চিকিৎসার মধ্যে আইনজীবীকে বিষ দিয়ে হ ত্যার অভিযোগ, সম্পত্তি দখলে সৎপুত্র গ্রেপ্তার

        হাসপাতাল ও ক্লিনিক বাড়াচ্ছে ইউসিএলএ, তবু কম আয়ের রোগীদের চিকিৎসা নিয়ে উদ্বেগ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কয়েক দিনের বন্যার শঙ্কা, রেকর্ড উচ্চতায় উঠতে পারে সমুদ্রের পানি

        ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল প্রাসাদে সারোগেসিতে জন্ম নেওয়া ২৬ শিশু, নি র্যাতনের অভিযোগে গ্রেপ্তার দম্পতি

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে যে পাঁচটি বড় পরিবর্তন এসেছে

        জাপানে নারী হ ত্যা ও লুটের অভিযোগে মার্কিন মেরিন সেনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

ক্যালিফোর্নিয়ায় আরো ২ জনের দেহে সনাক্ত করোনার নতুন স্ট্রেইন!

ক্যালিফোর্নিয়ায় আরো ২ জনের দেহে সনাক্ত করোনার নতুন স্ট্রেইন!

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনোতে এবার একই পরিবারের দুই ব্যক্তির দেহে করোনার নতুন স্ট্রেইন B117 সনাক্ত হয়েছে।

নতুন স্ট্রেইনে আক্রান্তরা সান বার্নার্ডিনোর বিগ বিয়ার এরিয়ার বাসিন্দা। সান বার্নার্ডিনো কাউন্টি ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ সূত্র জানায়, যুক্তরাজ্য থেকে আসা একজনের সংস্পর্শে আসার তিনদিন পর ওই বাসিন্দাদের দেহে উপসর্গ দেখা দিয়েছে৷

যুক্তরাজ্য থেকে ভ্রমণ করে ওই ব্যক্তি দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রে আসেন। তবে ভ্রমণকারী ব্যক্তি নিজেও করোনা পজেটিভ ছিলো কী না, সেটি জানা যায়নি।

তবে কর্তৃপক্ষ বলছেন, যুক্তরাজ্য থেকে ভ্রমণ করে যুক্তরাষ্ট্রে আসতে করোনা নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হয়। ফলে ওই ব্যক্তি খুব সম্ভবত করোনায় আক্রান্ত ছিলেন না। কিন্তু নতুন স্ট্রেইনটি সুপ্ত অবস্থায় ছিলো।

কাউন্টি হেলথ ডিরেক্টর ড. মিশেল সিকুইরা বলেন, নতুন স্ট্রেইন বিশিষ্ট ভাইরাসটি আগের থেকে আরো দ্রুত ছড়ায় বলে জানা গেছে। ফলে আমাদের আরো সতর্ক থাকতে হবে৷

এর আগে গভর্নর গেভিন নিউসাম জানান, সান দিয়েগোর ৩০ বছর বয়েসী একজনের দেহে নতুন স্ট্রেইন সনাক্ত হয়েছে৷ আক্রান্ত ব্যক্তির ভ্রমণ ইতিহাস নেই।

এর পরদিন কর্তৃপক্ষ আরো তিনজনের দেহে নতুন স্ট্রেইন সনাক্তের খবর জানায়। আক্রান্তদের মধ্যে কেউ কারো সংস্পর্শে আসেনি।

এর আগে যুক্তরাষ্ট্রে প্রথম করোনার স্ট্রেইন ধরা পড়ে কলোরাডোর এক বাসিন্দার দেহে৷

এদিকে, লস এঞ্জেলেস কাউন্টির হেলথ ডিরেক্টর ড. বারবারা ফেরের বলেন, 'লস এঞ্জেলেসে এখনো কারো দেহে করোনার নতুন স্ট্রেইন সনাক্তের কথা জানা যায়নি।ল্যাবে ২৬টি নমুনা নিয়ে গবেষণা শুরু করা হয়েছে৷ তবে নতুন এই স্ট্রেইনটি ইতোমধ্যে লস এঞ্জেলেসে ছড়িয়ে পড়তেও পারে'।

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. এন্থনি ফাউসি বলেন, যুক্তরাষ্ট্রে করোনার নতুন স্ট্রেইনের উপস্থিতি নিয়ে অবাক হওয়ার কিছু নেই। তবে এটি নিয়ে তেমন আতংকিত না হতে পরামর্শ দেন তিনি।

তিনি বলেন, নতুন স্ট্রেইনে কেউ একবার আক্রান্ত হলেও শরীরে ইমিউনিটি গড়ে উঠার কারণে দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে না।

যুক্তরাজ্যে সর্বপ্রথম করোনার নতুন এই স্ট্রেইন সনাক্ত হয়েছে৷ ব্রিটিশ কর্তৃপক্ষ দাবি করছেন, করোনার এই নতুন স্ট্রেইনের কারণে লন্ডন ও সাউথেস্ট ইংল্যান্ডে আরো বেশি সংক্রমণ ছড়িয়ে পড়েছে।

এর আগে দক্ষিণ আফ্রিকা, দুবাইসহ অন্যান্য আরো দেশে করোনার নতুন এই স্ট্রেইন সনাক্ত হয়েছে। লস এঞ্জেলেসের বিজ্ঞানীরাও নতুন স্ট্রেইন সনাক্তে কাজ করে যাচ্ছে।

মূলত যে সব অঞ্চলে সংক্রমণের হার বেশি, সে সব অঞ্চলেই নতুন এই স্ট্রেইনটির সন্ধান পাওয়া যাচ্ছে বলে জানান স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত