আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

যুক্তরাষ্ট্র ভ্রমণে লাগবে করোনা নেগেটিভ সনদ

যুক্তরাষ্ট্র ভ্রমণে লাগবে করোনা নেগেটিভ সনদ

ছবি: এলএবাংলাটাইমস

আকাশপথে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চাইলে এখন ভ্রমণকারীদের করোনা টেস্টে নেগেটিভ এর সনদ প্রয়োজন হবে। দ্য ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি) মঙ্গলবার (১২ জানুয়ারি) এই নীতিমালা জারির ঘোষণা করেছে।

নতুন এই করোনা নীতিমালাটি ২৬ জানুয়ারির পর থেকে কার্যকরী হবে। অন্যান্য দেশের নাগরিকদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্যও নতুন এই নীতিমালা প্রযোজ্য হবে।

এর আগে শুধুমাত্র যুক্তরাজ্য থেকে আসা ভ্রমণকারী ও বাসিন্দাদের জন্য সিডিসি এই নীতিমালা কার্যকর করেছিলো। তবে যুক্তরাষ্ট্রে সংক্রমণ অব্যাহতভাবে বাড়তে থাকায় এখন অন্যান্য দেশ থেকে আসা বাসিন্দাদের জন্যও এই নীতিমালা জারি থাকবে।

নতুন নীতিমালা অনুযায়ী, আকাশপথে যুক্তরাষ্ট্র ভ্রমণে আসতে হলে বাসিন্দাদের ৭২ ঘণ্টার মধ্যে করোনা টেস্টে নেগেটিভ এর ফল দেখাতে হবে৷ সেই সাথে করোনা নেগেটিভ বিষয়ে লিখিত দিতে হবে কর্তৃপক্ষকে।

এছাড়া কারো করোনা হয়েছিলো এবং এখন সেরে উঠেছে, এমন কাগজপত্র থাকলে সেগুলোও দিতে হবে। করোনা টেস্টে নেগেটিভ এর প্রমাণ কেউ দেখাতে না পারলে তাকে যুক্তরাষ্ট্রে ঢুকতে দেওয়া হবে না।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২ কোটি ২০ লাখ বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত মারা গেছে ৩ লাখ ৭৫ হাজার বাসিন্দা।

আক্রান্ত ও মৃতের সংখ্যা সামনের দিনগুলোতে আরো অনেক বাড়বে বলেও সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এছাড়া করোনার নতুন স্ট্রেইন ছড়িয়ে পড়ার ঝুঁকি কমাতে নতুন এই নীতিমালা জারি করা হয়েছে।

এয়ারলাইন্স কোম্পানি ও ভ্রমণকারীদের সুবিধার্থে দুই সপ্তাহ পর থেকে এই নীতিমালা কার্যকর করার সিদ্ধান্ত নিয়ে কর্তৃপক্ষ।

এদিকে, মহামারি শুরুর পর থেকে বিশ্বের অনেক দেশের সাথে আকাশপথের যোগাযোগ বন্ধ করে যুক্তরাষ্ট্র। মার্চ মাসের পর থেকেই ইউরোপসহ বিভিন্ন দেশের উপর যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এএলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত