আপডেট :

        ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফেরাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ শফিকুর রহমানের

        ইরানের তেল পরিবহনে নতুন বাধা, সমুদ্রে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

        ক্যালিফোর্নিয়ায় নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রজুড়ে ফ্রিওয়ে থেকে চালকবিহীন ট্যাক্সি সরাল ওয়েমো

        তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের একান্ত বৈঠক, আলোচনায় যেসব বিষয়

        ক্যালিফোর্নিয়ায় অন্তঃসত্ত্বা মার্কিন নাগরিককে পিপার স্প্রে করলেন আইসিই কর্মকর্তা

        প্রমোদতরিতে বমি ও ডায়রিয়ায় আক্রান্ত ১৪৮, কারণ এখনো অজানা

        চীনে ট্রাম্পকে শি’র উষ্ণ অভ্যর্থনা, পায়ের ভঙ্গিতে কী ইঙ্গিত

        সিএমএ অ্যাওয়ার্ডস ২০২৬: সম্প্রচার, তারকাদের পরিবেশনা ও আয়োজনের সব তথ্য

        গভীর রাতে উত্তরার বাসায় অভিযান, গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

        শৈশবে হামের টিকা নিয়েছেন, প্রাপ্তবয়স্ক অবস্থায় আবার টিকা নেওয়া প্রয়োজন কী না জানুন

        ইরানে যৌথ সামরিক হা মলা চায় ইসরায়েল, ওয়াশিংটনে প্রস্তাব দিলেন গোয়েন্দাপ্রধান

        ২৫ বছরেই চলে গেলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার কাটা আমাতিস্তা, তিন বছরের ক্যানসার লড়াইয়ের অবসান

        ১০০ দিনের পরিকল্পনায় গৃহহীনদের পুনর্বাসন, লস এঞ্জেলেসে কী কী বদলাতে চান রামান

        শক্তিশালী ঝড়ের আশঙ্কায় সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, বন্যা ও কাদাধস ঠেকাতে চলছে প্রস্তুতি

        স্পেসএক্সের পর ইতিহাস গড়তে যাচ্ছে অ্যানথ্রপিক, আইপিওতে কতটা এগিয়ে এআই কোম্পানিটি

        জিটিএ ৬ মুক্তির আগেই বিপাকে প্লেস্টেশন, নেটওয়ার্কে দেখা দিল একের পর এক বিভ্রাট

        সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির পরিদর্শন ব্যবস্থা সন্তোষজনক বলছে আইএইএ

        ৩০ বিলিয়ন ডলারের সম্পদে ভাগ চান সাবেক স্ত্রী, আইনি লড়াইয়ে রুশ ধনকুবের

        বাড়ির উঠানে পাহাড়ি সিংহের আনাগোনা, কেন ধরছে না বন্যপ্রাণী বিভাগ

        জেফ্রিসের মেডিকেয়ার সম্প্রসারণ পরিকল্পনাকে ‘ভালো সূচনা’ বললেন আবদুল এল-সায়েদ

যুক্তরাষ্ট্রে শনাক্ত দক্ষিণ আফ্রিকার নতুন স্ট্রেইন!

যুক্তরাষ্ট্রে শনাক্ত দক্ষিণ আফ্রিকার নতুন স্ট্রেইন!

ছবি: এলএবাংলাটাইমস

দক্ষিণ আফ্রিকায় শনাক্ত নতুন স্ট্রেইন B.1.351 এবার প্রথম যুক্তরাষ্ট্রেও শনাক্ত হলো। সাউথ ক্যারোলিনা দুইজনের দেহে দ্রুতগতির সংক্রামক এই স্ট্রেইনটি শনাক্ত হয়েছে৷

সাউথ ক্যারোলিনা ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড এনভায়রনমেন্ট কন্ট্রোল কর্তৃপক্ষ বুধবার (২৭ জানুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমে জানিয়েছে।

কর্তৃপক্ষ জানায়, আক্রান্ত দুইজনের সাম্প্রতিক সময়ে ভ্রমণের কোনো ইতিহাস নেই৷ অথবা আক্রান্ত দুইজনের মধ্যে পারস্পারিক যোগাযোগ হয়নি।

ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন গতকাল প্রথম একজনের দেহে এই স্ট্রেইন শনাক্ত করেছিলো। পরে রাজ্যের পাবলিক হেলথ ল্যাবরেটরি পরীক্ষার সময় আরেকজনের দেহেও নতুন স্ট্রেইনটি শনাক্ত হয়।

B.1.351 নামের নতুন এই স্ট্রেইনটি সাধারণ করোনা ভাইরাস থেকে আরো দ্রুত গতিতে ছড়ায় বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। এছাড়া শরীরের এন্টিবডি অকার্যকর হয় বলেও ধারণা করা হচ্ছে।

তবে নতুন এই স্ট্রেইনটির বিরুদ্ধে করোনার টিকা কার্যকর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

এদিকে নতুন এই স্ট্রেইন শনাক্ত হওয়ার পরেই সাউথ ক্যারোলিনাজুড়ে সতর্কতা জারি করা হয়েছে৷ করোনার বিরুদ্ধে যুদ্ধ এখনো শেষ হয়নি মন্তব্য করে সবাইকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

ইতোমধ্যে আরো অনেকের মধ্যে ভাইরাসের এই স্ট্রেইনটি ছড়িয়ে পড়তে পারে বলে ধারণা করছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

এদিকে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জানিয়েছে, ইতোমধ্যে আরো ৩০টি দেশে নতুন এই স্ট্রেইনটি ছড়িয়ে গেছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত