আপডেট :

        ৮০ পেরোলেই জুরি ডিউটি থেকে স্থায়ী অব্যাহতি, নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এল নিনো, প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস

        ট্রাম্পের মন্তব্যে লস এঞ্জেলেস নিয়ে ক্ষোভ, কড়া জবাব নিউজম ও বাসের

        ফ্রিওয়েতে ভয়াবহ সংঘ র্ষের ভিডিও, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রা ণ গেল একজনের

        ‘লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে হামলা হতে দিন’ ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

        পর্যটন কমছে, ব্যবসা হারাচ্ছে গতি: সান্তা মনিকার সংকট কোথায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় অক্টোবরে তীব্র গরম, ভাঙছে একের পর এক রেকর্ড

        যৌ ন কেলেঙ্কারি ও প্রতারণায় বিতর্কিত মার্কিন টেলিভিশন প্রচারক জিম বেকার মৃ ত্যু বরণ করেছেন

        প্লেগ ল্যাবকর্মীর মৃত্যুর ঘটনায় রাশিয়ার কাছে বিস্তারিত তথ্য চাইল যুক্তরাষ্ট্র

        ১১০ বিলিয়ন ডলারের চুক্তিতে এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

ক্যালিফোর্নিয়াতে করোনায় সর্বোচ্চ মৃত্যুর মাস জানুয়ারি

ক্যালিফোর্নিয়াতে করোনায় সর্বোচ্চ মৃত্যুর মাস জানুয়ারি

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ায় করোনাভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে চলতি বছরের জানুয়ারিতে৷ এছাড়া লস এঞ্জেলেস কাউন্টিতেও জানুয়ারি মাসেই সবচেয়ে বেশি বাসিন্দা মারা গেছে।

জানুয়ারি মাসে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৪ হাজার ৯৪০ জন বাসিন্দা করোনায় মারা গেছে। করোনার শুরু থেকে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৪১ হাজার হয়েছে ক্যালিফোর্নিয়ায়।

ফলে প্র‍তি এক হাজার বাসিন্দার মধ্যে একজন বাসিন্দা করোনায় মারা গেছে- এই সমীকরণে দাঁড়িয়েছে ক্যালিফোর্নিয়া।

লস এঞ্জেলেস কাউন্টিতে জানুয়ারি মাসে করোনায় মারা গেছে ৬ হাজার ৪১১ জন। এর আগে ডিসেম্বর মাসে সর্বোচ্চ মৃতের সংখ্যা ছিলো লস এঞ্জেলেসে। ডিসেম্বর থেকে জানুয়ারিতে মৃতের সংখ্যা ১৩৭ শতাংশ বেড়েছে।

তবে, সাম্প্রতিক সময়ে করোনায় আক্রান্তের সংখ্যা ও হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা অনেক কমে গেছে। লস এঞ্জেলেস কাউন্টিতেও আক্রান্তের সংখ্যা কমছে।

তবে ক্যালিফোর্নিয়ার কাউন্টিগুলোর মধ্যে সর্বোচ্চ মৃতের সংখ্যা লস এঞ্জেলেস কাউন্টিতেই হয়েছে। গত সাতদিনে মৃতের গড় হলো ২১৫ জন।

তবে করোনায় সংক্রমণ ও মৃতের সংখ্যা নিয়ন্ত্রণে সঠিক পথে রয়েছে লস এঞ্জেলেস কাউন্টি- এমনটা দাবি করছেন কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তারা।

তবে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও হাসপাতালে ভর্তির সংখ্যা খুব একটা কমেনি। কিছুদিন আগের অবস্থায় থেকে কিছুটা উন্নতির সম্ভাবনা সবে সৃষ্টি হয়েছে।

থ্যাংকসগিভিং ডে ও বড়দিনের ছুটির পর করোনার সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে গিয়েছিলো লস এঞ্জেলেস কাউন্টিতে। জরুরি বিভাগের আসন পূর্ণ হয়ে ছিলো প্রায় এক সপ্তাহের মতো।

তবে সেই সংক্রমণের ঢেউ এবার কিছুটা থেমেছে। তবে এখনো আক্রান্ত ও শনাক্তের সংখ্যা গ্রীষ্মের ঢেউ এর থেকে এখনো বেশি রয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তারা আশার কথা শোনালেও সতর্কতা জারি রেখেছেন। বলছেন, সংক্রমণ নিয়ন্ত্রণে মূখ্য ভূমিকা রাখতে হবে জনগণকেই।

মেন্ড আর্জেন্ট কেয়ারের সিইও ড. এন্থনী কারডিলো বলেন, আমরা সত্যিই এখন সঠিক পথে আছি। এই ধারা অব্যাহত রাখতে পারলে সুফল পাওয়া যাবে।

এছাড়া সংক্রমণ নিয়ন্ত্রণের পাশাপাশি ভ্যাকসিন প্রয়োগের ব্যাপারেও জোর পদক্ষেপ নিয়েছে লস এঞ্জেলেস কাউন্টি কর্তৃপক্ষ।

করোনায় যাদের সংক্রমণের ঝুঁকি বেশি, প্রথমধাপে তাদেরকেই টিকা দেয়া শুরু হচ্ছে৷ মূলত স্বাস্থ্যসেবী, নার্স ও বয়স্ক বাসিন্দাদের টিকা দেয়ার সুফল পেতে শুরু করেছে লস এঞ্জেলেস কাউন্টি।

এদিকে, ক্যালিফোর্নিয়ার স্টে এট হোম অর্ডার উঠে যাওয়ায় উন্মুক্তস্থান ও রেস্তোরাঁয় বসে আহার করার অনুমতি পেয়েছেন বাসিন্দারা। তবে স্বাস্থ্য কর্মকর্তা ও বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, 'পরিবারের সদস্য ছাড়া অন্য কারো সংস্পর্শে আসাটা ঝুঁকিপূর্ণ'।

ইতোমধ্যে লস এঞ্জেলেস কাউন্টিতে 'যুক্তরাজ্যের' নতুন স্ট্রেইনে আক্রান্ত দ্বিতীয় ব্যক্তি শনাক্ত হয়েছে।

শনিবার (৩০ জানুয়ারি) কাউন্টি পাবলিক হেলথ ডিপার্টমেন্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নতুন স্ট্রেইনে আক্রান্ত দ্বিতীয় রোগী শনাক্ত হওয়ার মানে হলো এই ভ্যারিয়েন্টটি দ্রুত ছড়িয়ে যাচ্ছে। ফলে বাসিন্দাদের সতর্ক থাকতে হবে৷ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক ব্যবহার করতে হবে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে৷

শনিবার লস এঞ্জেলেস কাউন্টিতে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৯১৮ জন। এছাড়া মারা গেছে ৩১৬ জন। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত করোনায় মারা গেছে ১৬ হাজার ৬৪৭ জন। আর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ১১ হাজার ৮৯ জন।

তবে আক্রান্তের সংখ্যা গত সপ্তাহের থেকে আগের থেকে অনেক কমেছে। গত সপ্তাহে আক্রান্তের হার ছিলো ১৫ শতাংশ। এই সপ্তাহে আক্রান্তের হার হলো ৯ দশমিক ৯ শতাংশ।

তবে হাসপাতালে রোগীর সংখ্যা আগের মতোই রয়েছে। এখন পর্যন্ত ৫ হাজার ৬৬৯ জন বাসিন্দা হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে ২৬ শতাংশ বাসিন্দা জরুরি বিভাগে ভর্তি রয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত