আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

স্কুল ক্যাম্পাস খুলতে সিডিসির পাঁচ নির্দেশনা

স্কুল ক্যাম্পাস খুলতে সিডিসির পাঁচ নির্দেশনা

ছবি: এলএবাংলাটাইমস

করোনায় বন্ধ থাকা কে-টুয়েলভ স্কুলগুলো খুলে দিতে নতুন নির্দেশনা প্রণয়ন করেছে ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি)।

২০২০-২১ শিক্ষাবর্ষ শেষ হওয়ার আগে শিশুদেরকে স্কুল ক্যাম্পাসে ফিরিয়ে আনতে নির্দেশনাটি প্রণয়ন করা হয়েছে।

সিডিসি পরিচালক ড. রোচেলে ওয়ালেনস্কি জানান, ক্লাস ও স্কুল ক্যাম্পাস চালু করতে এবং শিক্ষার্থী, শিক্ষক ও স্টাফদের করোনা থেকে সুরক্ষিত রাখতে পাঁচটি মূল পরিকল্পনা প্রণয়ন হয়েছে। এগুলো প্রত্যেকটি আরেকটির সাথে সংযুক্ত।

তিনি জানান, এই পরিকল্পনাগুলো হলো- অবশ্যই স্কুল ক্যাম্পাসে মাস্ক ব্যবহার করতে হবে, প্রত্যেককে ছয় ফুট দূরত্ব বজায় রাখতে হবে, একটু পরপর হাত ধুতে হবে, স্কুল ক্যাম্পাস ও সরঞ্জাম পরিষ্কার রাখা ও কন্টাক্ট ট্রেসিং, আইসোলেশন ও কোয়ারেন্টাইন।

ড. রোচেলে ওয়ালেনস্কি বলেন, 'প্রত্যেক ধাপ পালন করা জরুরি তবে আমরা প্রথম দুইটি ধাপের উপর গুরুত্ব আরোপ করছি। শিক্ষক, শিক্ষার্থী ও স্টাফ- সবাইকে অবশ্যই মাস্ক পড়তে হবে এবং সামাজিক দূরত্ব মেনে চলতে হবে'।

তবে এই নির্দেশনাগুলো স্কুল খোলার আদেশপত্র নয় বলে জানিয়েছেন সিডিসির পরিচালক। তিনি বলেন, 'এই নির্দেশনাগুলো শুধুমাত্র স্কুল খোলার  সহায়ক রোডম্যাপ'।

তবে সিডিসির নির্দেশনা মেনে শীঘ্র ক্যালিফোর্নিয়ার স্কুলগুলো খুলবে কী না- সেটি এখনো নিশ্চিত নয়। সিডিসির নির্দেশনা অনুযায়ী, প্রতি লাখে আক্রান্তের সংখ্যা নয়জনে নেমে এলেই স্কুলগুলো সম্পূর্ণভাবে খুলে দেওয়া হবে।

তবে লস এঞ্জেলেসের শিক্ষক, নার্স, লাইব্রেরিয়ান ও কাউন্সিলরদের মুখপাত্র সংগঠন ইউনাইটেড টিচার্স লস এঞ্জেলেস জানিয়েছে, সকল শিক্ষকদের টিকা দেওয়া শেষ না হলে শিক্ষকেরা স্কুল ক্যাম্পাসে ফিরে যাবে না'।

যদিও সিডিসি আগে জানিয়েছিলো, স্কুল ক্যাম্পাস খুলে দিতে শিক্ষকদের টিকা দেওয়া জরুরি, তবে এখন সুর পাল্টেছে সিডিসি।

ক্যালিফোর্নিয়ার গভর্নর দাবি করেন, সিডিসি প্রণীত নির্দেশনা আর ক্যালিফোর্নিয়ার নির্দেশনা একই।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত