আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

কমল আক্রান্ত ও মৃত্যু

কমল আক্রান্ত ও মৃত্যু

বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসের টিকাদান শুরু হলেও এর প্রকোপ রয়ে গেছে। মৃত্যু ও সংক্রমণের এতদিন বেশি থাকলেও গত দুইদিনে তা অনেকটাই কমেছে। বিশ্বজুড়ে গত একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬২ হাজার ৯৪১ জন এবং একই সময়ে নতুন করে মৃত্যু হয়েছে ৬ হাজার ৫৭৩ জনের।

করোনা সংক্রমণের তথ্য সরবরাহ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৯৬ লাখ ৭০ হাজার ৪৭৩ জন। মৃত্যু হয়েছে ২৪ লাখ ১৮ হাজার ২৫০ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ কোটি ৪৩ লাখ ‌৫৭ হাজার ৪৩১ জন।

করোনাভাইরাস মহামারিতে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৮৩ লাখ ১৭ হাজার ৭০৩ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৪ লাখ ৯৮ হাজার ২০৩ জন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৯ লাখ ২৫ হাজার ৩১১ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫৫ হাজার ৮৪০ জন।

তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯৮ লাখ ৬৬ হাজার ৭১০ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৩৯ হাজার ৮৯৫ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। দেশটিতে করোনা শনাক্তের সংখ্যা ৪০ লাখ ৮৬ হাজার ৯০ জন। মৃত্যু হয়েছে ৮০ হাজার ৫২০ জনের। পঞ্চম স্থানে ব্রিটেনে আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ৪৭ হাজার ৮৪৩ এবং মৃতের সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৩৯৬ জন।

তালিকায় ৩৩ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৪১ হাজার ৩৮ জন এবং মৃত্যু হয়েছে ৪ হাজার ২৮৫ জনের।

গত ৭ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে গণ-টিকাদান শুরু হয়েছে। এখন পর্যন্ত দেশে টিকাগ্রহীতার সংখ্যা ১১ লাখ ৩২ হাজার ৭১১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে পুরুষ সাত লাখ ৭৩ হাজার ৬২৪ জন ও তিন লাখ ৫৯ হাজার ৮৭ জন নারী।


এলএবাংলাটাইমস/এলআরটি/সিসি

 

শেয়ার করুন

পাঠকের মতামত