আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ৫ লাখ ছাড়ালো

যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ৫ লাখ ছাড়ালো

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে। গত বছর ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারা কাউন্টিতে দেশের প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিলো।

জনস হপকিন্স ইউনিভার্সিটি সূত্র মতে, সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত যুক্তরাষ্ট্রজুড়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৫৪ হাজার জনে। আর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৮ মিলিয়ন।

থ্যাংকসগিভিং হলিডে ও বড়দিনের ছুটির পর শুরু হওয়া সংক্রমণের ঢেউ কিছুটা কমেছে। হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা ও আক্রান্তের সংখ্যা কমেছে, পাশাপাশি কমেছে মৃতের সংখ্যাও।

করোনা মহামারিতে বিশ্বজুড়ে মৃতের ১৯ শতাংশই হয়েছে যুক্তরাষ্ট্রে। অথচ বিশ্বের মোট জনসংখ্যার মাত্র ৪ শতাংশ যুক্তরাষ্ট্রে রয়েছে।

শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. এন্থনী ফাউসি মৃতের এই সংখ্যাকে অবিশ্বাস্য উল্লেখ করে বলেন, 'এই সংখ্যা খুবই অতিরিক্ত। একটি উন্নত ও ধনী দেশ হিসেবে যুক্তরাষ্ট্র করোনা সংক্রমণ রোধে বেশ বাজে সিদ্ধান্তগুলো নিয়েছে'।

এদিকে, করোনার সংক্রমণ, হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা ও মৃতের সংখ্যা কমেছে তবে সঠিক স্বাস্থ্যবিধি মেনে না চললে কেন্ট স্ট্রেইন মহামারি আকার নিতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা।

স্বাস্থ্য কর্মকর্তারা দাবি করছেন, করোনার টিকা কেন্ট স্ট্রেইনের বিরুদ্ধে কার্যকরী হবে। তবে শঙ্কার বিষয় হচ্ছে, কেন্ট স্ট্রেইন সাধারণ ভাইরাসের থেকে ৩০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত বেশি দ্রুত ছড়ায়। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৪২টি রাজ্যে কেন্ট স্ট্রেইন ছড়িয়ে গেছে'।

ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, আগামী মার্চের পর কেন্ট স্ট্রেইন মহামারি আকার নিতে পারে।

এছাড়া যুক্তরাজ্যের বিজ্ঞানীরা বলছেন, করোনার এই স্ট্রেইন আরো মরণঘাতী হবে। তবে এখনো এই বিষয়ে সুস্পষ্ট তথ্য-প্রমাণ হাতে আসেনি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত