আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

করোনার টিকা নিতে রিপাবলিকানদের প্রতি ট্রাম্পের আহবান

করোনার টিকা নিতে রিপাবলিকানদের প্রতি ট্রাম্পের আহবান

ছবি: এলএবাংলাটাইমস

করোনাভাইরাসের বিরুদ্ধে সুরক্ষা পেতে দ্রুত করোনার টিকা নিতে মার্কিনীদের প্রতি আহবান জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, করোনার টিকা ‘নিরাপদ’ ও ‘এটি কার্যকরী’।

মঙ্গলবার (১৬ মার্চ) গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প বলেছেন, ‘অনেকেই আছেন যারা টিকা নিতে চাইছেন না। এদের মধ্যে অনেকেই আছে যারা আমার জন্য ভোট দিয়েছেন। আমি তাদেরকে টিকা নেওয়ার জন্য আহবান জানাবো’।

তিনি আরো যোগ করেন, ‘তবে আমি বলতে চাই, আমাদের সবারই নিজস্ব স্বাধীনতা ও মতামত রয়েছে এবং আমাদের সেটা মেনে চলা উচিত। তবে এটি খুবই ভালো একটি টিকা। এটি নিরাপদ এবং একই সাথে কার্যকরী’।

জরিপে দেখা গেছে, করোনার টিকা গ্রহণের ব্যাপারে রিপাবলিকানদের মধ্যে এখনো অনীহা রয়েছে। রিপাবলিকান সমর্থিত ৫০ শতাংশ মানুষ জানিয়েছে, তারা টিকা নিয়েছে বা নিতে ইচ্ছুক রয়েছে। অপরিদিকে, ডেমোক্রেটিক সমর্থিত ৯২ শতাংশ মানুষ জানিয়েছে, তারা টিকা নিয়েছে কিংবা যথাযথ সময়ে টিকা গ্রহণ করবে।

বিশেষজ্ঞরা বলছেন, রিপাবলিকান সমর্থিতদের কারণে যুক্তরাষ্ট্রে করোনার বিরুদ্ধে হার্ড ইমিওনিটি গড়ে উঠতে সময় লাগবে কিংবা হুমকির মুখে পড়বে। এরই প্রেক্ষিতে রিপাবলিকানদের টিকা নিতে উৎসাহ দিচ্ছেন ট্রাম্প, এমনটাই ধারণা করা হচ্ছে।

গত মাসেও ডোনাল্ড ট্রাম্প ‘কনজারভেটিভ পলিটিক্যাল একশন কনফারেন্স’ এ বক্তব্য রাখার সময় সমর্থকদের টিকা নিতে আহবান জানান। তবে তিনি অগোচরে টিকা গ্রহণের দলে তার সমর্থকদের মধ্যে এক ধরণের দ্বিধাদ্বন্দের সৃষ্টি হয়। সমালোচকেরা বলছেন, ট্রাম্পের উচিত ছিলো জনসম্মুখে টিকা গ্রহণ করা ও তার অনুসারীদের এর মাধ্যমে টিকা নিতে উৎসাহী করে তোলা।

এদিকে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস-প্রেসিডেন্ট কামালা হ্যারিস গত বছরের ডিসেম্বরে সরাসরি টেলিভিশন সম্প্রচার করে টিকা গ্রহণ করেছেন। এছাড়া সাবেক প্রেসিডেন্টদের মধ্যে বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ এবং বিল ক্লিনটন জনসম্মুখে টিকা নিয়েছেন। যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের টিকা নেওয়ার ব্যাপারে উৎসাহ দিতে ও টিকাদান কর্মসূচি কার্যক্রমের প্রচারণার জন্য জনসম্মুখে টিকা নেন তাঁরা।

গত সপ্তাহে ট্রাম্প প্রশাসনের আমলের করোনাভাইরাস টেস্টিং কার্যক্রমের উপদেষ্টা ব্রেট গিরোইর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে ফোন দিয়ে রিপাবলিকানদের টিকা নিতে অনীহার কথা জানান বলে জানা গেছে। এরপরই সমর্থকদের উদ্দেশ্যে টিকা নেওয়ার আহবান জানান ডোনাল্ড ট্রাম্প।

 

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত