আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

জে এন্ড জে'র টিকার পার্শ্বপ্রতিক্রিয়া, কলোরাডোর টিকাদান কেন্দ্র বন্ধ

জে এন্ড জে'র টিকার পার্শ্বপ্রতিক্রিয়া, কলোরাডোর টিকাদান কেন্দ্র বন্ধ

ছবি: এলএবাংলাটাইমস

কলোরাডোয় জনসন এন্ড জনসনের তৈরি টিকা গ্রহণের পর ১১ জন বাসিন্দার শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। ফলে যেই টিকাকেন্দ্র থেকে এই টিকা গ্রহণ করেন বাসিন্দারা, সেটি বন্ধ করে দেওয়া হয়।

কলোরাডো ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ এন্ড এনভায়রনমেন্ট সূত্র এই তথ্য নিশ্চিত করে। স্বাস্থ্য কর্মকর্তারা আরো জানান, পার্শ্বপ্রতিক্রিয়ার শিকার দুইজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

কলোরাডো ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ এন্ড এনভায়রনমেন্ট সূত্র জানায়, জনসন এন্ড জনসনের টিকা গ্রহণের পর অন্তত ১১ জনের বমি বমি ভাব ও মাথা ঘোরার মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। দু'জন হাসপাতালে ভর্তি রয়েছে৷ বাকি ৯ জনকে জুস এবং পানি দিয়ে চিকিৎসা করা হচ্ছে।

পার্শ্বপ্রতিক্রিয়ার ঘটনার পর সাবধানতা অবলম্বনে বুধবার থেকে কমার্স সিটির ডিক'স স্পোর্টিং গুডস পার্কের টিকাদান কেন্দ্রটি বন্ধ রাখা হয়। তবে টিকা কেন্দ্রটি শুধুমাত্র সাবধানতার জন্য বন্ধ রাখা হয়েছে বলে জানায় স্বাস্থ্য কর্মকর্তারা।

এদিকে স্বাস্থ্য কর্মকর্তারা জানান, 'যারা টিকাদান কেন্দ্র থেকে জে এন্ড জে'র টিকা নিয়েছেন, তাদের আতঙ্কিত হওয়ার কিছু নাই। কিছু বাসিন্দার ক্ষেত্রে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে'।

'টিকা নেওয়ার পর মৃদু জ্বর এবং টিকা নেওয়ার স্থানে ব্যথা ও সর্দির ঘটনা সাধারণ '- জানান স্বাস্থ্য কর্মকর্তারা।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত