আপডেট :

        ৮ কোটি ৫০ লাখ পাউন্ড পচা খাবারে নাকাল লস এঞ্জেলেস

        ক্যালিফোর্নিয়ার শেল্টারে ১১৭ কুকুরের কবর, ৬০০টির খোঁজ নেই

        ক্যালিফোর্নিয়ায় টেসলার ধাক্কায় শপিং সেন্টারে নিহত ৭৯ বছর বয়সী নারী

        যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা প্রশমনের পথে, আপাতত হামলা বন্ধে সম্মতি

        অবতরণের সময় ড্রোনের ধাক্কার দাবি জেটব্লু পাইলটের

        দেরিতে পৌঁছানো ডাকযোগে ভোট গণনার পক্ষে সুপ্রিম কোর্টের রায়, ট্রাম্পের বড় ধাক্কা

        অবৈধ বর্জ্য তদন্তে মিলল মাদক কারখানা, জব্দ ৮০০ পাউন্ডের বেশি মেথ

        হাসপাতালের নামে প্রতারণা, সতর্ক করল দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাত তেহরানের

        গোপন নথি রাখার দায় স্বীকার করলেন ট্রাম্পের সাবেক উপদেষ্টা জন বোল্টন

        লস এঞ্জেলস দাবানল মামলায় বিচার ভেস্তে গেল, ফের বিচার হবে

        বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে টিপস সংস্কৃতি নিয়ে ক্ষুব্ধ বিদেশি ফুটবল ভক্তরা

        এলএইউএসডির নতুন সুপারিনটেনডেন্ট হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেস চেইট

        বারব্যাঙ্ক বিমানবন্দর হয়ে ভ্রমণকারী এক ব্যক্তির হাম শনাক্ত, সতর্কতা জারি

        ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শনে যাবে আইএইএ, জানালেন সংস্থার প্রধান

        বাড়ির দাম কমানোর ঐতিহাসিক বিলে সই স্থগিত করলেন ট্রাম্প

        ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৭.৬ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প

        আমেরিকার ২৫০তম স্বাধীনতা উদযাপন শুরু, ন্যাশনাল মলে ট্রাম্পের বিশাল সমাবেশ

        লস এঞ্জেলেসে তাপপ্রবাহের সতর্কতা, সপ্তাহান্তে মিলতে পারে স্বস্তি

        লস এঞ্জেলেসে প্রকাশ্যে বৃদ্ধা পথবিক্রেতাকে মারধর, ক্ষোভ ও নিন্দার ঝড়

দেশজুড়ে ১৮৩ মিলিয়ন ডোজ টিকা প্রয়োগ

দেশজুড়ে ১৮৩ মিলিয়ন ডোজ টিকা প্রয়োগ

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে দ্রুতগতিতে এগিয়ে চলছে টিকাদান কার্যক্রম। ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি) সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত দেশজুড়ে ১৮ কোটি ৩৪ লাখ ৬৭ হাজার ৭০৯ ডোজ টিকা প্রয়োগ করা হয়েছে৷

এছাড়া শনিবার (১০ এপ্রিল) সকাল পর্যন্ত দেশজুড়ে বিতরণ করা হয়েছে ২৩ কোটি ৭৭ লাখ ৯১ হাজার ৭৩৫ ডোজ টিকা।

এপ্রিলের নয় তারিখের আগে ২৩ কোটি ৩৫ লাখ ৯১ হাজার ৯৫৫ ডোজ টিকার মধ্যে ১৭ কোটি ৮৮ লাখ ৩৭ হাজার ৭৮১ ডোজ টিকা প্রয়োগ করা হয়।

সিডিসি সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত ১১ কোটি ৭১ লাখ ৪২ হাজার ৮৭৯ জন বাসিন্দা এক ডোজ টিকা গ্রহণ করেছেন। আর এখন পর্যন্ত পূর্ণ টিকার ডোজ গ্রহণ করেছেন ৭ কোটি ৬ লাখ ৯২ হাজার ৬৪৫ জন।

যুক্তরাষ্ট্রে এখন ফাইজার-বায়োএনটেক, মডার্না ও জনসন এন্ড জনসনের টিকা প্রয়োগ করা হচ্ছে। এই তিন কোম্পানির টিকা মিলিয়ে এই হিসাব তৈরি করা হয়েছে।

সিডিসি আরো জানায়, লং টার্ম কেয়ার ফ্যাসিলিটি সেন্টারগুলোতে আরো ৭৭ লাখ ৬৪ হাজার ৬ ডোজ টিকা প্রয়োগ করা হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত