আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

জে এন্ড জে'র টিকা প্রয়োগ স্থগিত: লস এঞ্জেলেসের টিকা প্রত্যাশীদের করণীয়

জে এন্ড জে'র টিকা প্রয়োগ স্থগিত: লস এঞ্জেলেসের টিকা প্রত্যাশীদের করণীয়

ছবি: এলএবাংলাটাইমস

জনসন অ্যান্ড জনসনের তৈরি করোনা টিকার প্রয়োগ সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকা। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জে এন্ড জে'র টিকা সরবরাহ সাময়িকভাবে স্থগিত রেখেছে।

জনসন এন্ড জনসনের তৈরি টিকা গ্রহণের পর ছয়জন টিকাগ্রহীতার দেহে রক্ত জমাটের ঘটনা ঘটে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দেশটির ফেডারেল স্বাস্থ্য সংস্থা ১৩ এপ্রিল জনসন অ্যান্ড জনসনের টিকার প্রয়োগ স্থগিত করার ঘোষণা দেয়। এই ছয়জনের সবাই ১৮ থেকে ৪৮ বছর বয়সী নারী।

টিকা প্রয়োগ স্থগিতের কারণে যেসব বাসিন্দা টিকা গ্রহণের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন, তারা করণীয় নিয়ে দ্বিধাদ্বন্দে ভুগছেন। এছাড়া দেশজুড়ে হার্ড ইমিউনিটি গড়ে তোলার যেই প্রক্রিয়া শুরু করা হয়েছে, সেটিও সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

লস এঞ্জেলেস কাউন্টির যেসব বাসিন্দা জে এন্ড জে টিকা গ্রহণের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন, তাদের জন্য ভিন্ন উপায় গ্রহণ করছে লস এঞ্জেলেস কাউন্টি পাবলিক হেলথ কর্তৃপক্ষ।

চলতি সপ্তাহে লস এঞ্জেলেস কাউন্টিতে ৫ হাজার ৬০০ জন বাসিন্দার জে এন্ড জে'র টিকা গ্রহণের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া ছিলো। টিকা প্রয়োগ স্থগিত করার কারণে এদের অ্যাপয়েন্টমেন্ট বাতিল হয়েছে।

তবে খুব দ্রুতই এসব বাসিন্দার জন্য ফাইজার এবং মডার্নার তৈরি টিকা প্রয়োগের নির্ধারিত সূচি প্রকাশ করা হবে।

লস এঞ্জেলেস কাউন্টি পাবলিক হেলথ ডিরেক্টর ড. বারবারা ফেরের বলেন, 'যেসব বাসিন্দার টিকা গ্রহণের অ্যাপয়েন্টমেন্ট বাতিল হয়েছে, তাদের জন্য আবারো অ্যাপয়েন্টমেন্ট ঠিক করা হবে। এসব বাসিন্দাদের মডার্না এবং ফাইজারের টিকা দেওয়া হবে। অ্যাপয়েন্টমেন্ট বাতিল হওয়া বাসিন্দাদের টিকাদানে অগ্রাধিকার দেওয়া হবে'।

এদিকে, ক্যালিফোর্নিয়ার সকল কাউন্টিতে ১৬ বছর ও এর বেশি বয়েসী তরুণদের টিকাদান কার্যক্রম শুরু করা হচ্ছে। টিকা গ্রহণের আগাম অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু হয়েছে ইতোমধ্যে।

https://myturn.ca.gov/ এই ওয়েব ঠিকানা থেকে ১৬ ও এর বেশি বয়েসী তরুণরা টিকা গ্রহণের জন্য সময় ও টিকাকেন্দ্রের রিজার্ভেশন দিতে পারবে৷

সাউদার্ন ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেস, অরেঞ্জ, ভেনচুরা, রিভার সাইড, সান দিয়েগো, সান লুইস অবিসপো, বার্নার্ডিনো, সান্তা বারবারা ও ইম্পেরিয়াল কাউন্টির সকল ১৬ বছর ও এর বেশি বয়েসী তরুণ টিকা গ্রহণের জন্য বিবেচ্য হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত