আপডেট :

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

তরুণদের মধ্যে বেশি ছড়াচ্ছে করোনার নতুন স্ট্রেইন

তরুণদের মধ্যে বেশি ছড়াচ্ছে করোনার নতুন স্ট্রেইন

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে করোনার সাম্প্রতিক সংক্রমণের প্রধান কারণ ইউকে স্ট্রেইন বা কেন্ট স্ট্রেইন৷ যুক্তরাজ্যে প্রথম শনাক্ত হওয়া এই স্ট্রেইন এবার তরুণ ও মধ্য বয়েসীদের মধ্যেই বেশি ছড়াচ্ছে৷

সম্প্রতি ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি) প্রধান ড. রোচেলে ওয়ালেনস্কি এই তথ্য জানান।

তিনি বলেন, 'তরুণদের মধ্যে নতুন স্ট্রেইন B.1.1.7 এ আক্রান্ত ও হাসপাতালে ভর্তির সংখ্যা দুটিই বেশি'।

সিডিসি প্রধান আরো বলেন, 'তরুণ-যারা এখনো টিকা গ্রহণ করেনি, তাদের মধ্যে নতুন সব স্ট্রেইনে সংক্রমণের হার অনেক বেশি'।

স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, 'নতুন স্ট্রেইনে আক্রান্ত তরুণ ও মধ্য বয়েসী বাসিন্দাদের মধ্যে এমন কিছু উপসর্গ দেখা দিচ্ছে, যা আমরা আশা করিনি'।

এছাড়া করোনাভাইরাস শুধুমাত্র বেশি বয়েসীদের মধ্যেই সংক্রমণ ছড়ায়, এমন ধারণাও সঠিক নয় বলে জানাচ্ছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

কেন্ট স্ট্রেইন বেশি সংক্রামক! কেনো?

জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির প্রফেসর-মেডিসিন বিশেষজ্ঞ ড. জনাথন রেইনার বলেন, 'নতুন স্ট্রেইন B.1.1.7 আরো বেশি সংক্রামক। এটি আরো দ্রুত ছড়াতে পারে'।

তিনি বলেন, 'সব ভাইরাস মিউটেন্ট করবে এমনটা নয়। তবে কিছু ভাইরাস মিউটেশনের মাধ্যমে আরো বেশি ভয়ানক হয়ে উঠতে পারে। কেন্ট স্ট্রেইন এমন একটা ভ্যারিয়েন্ট'।

তিনি জানান, সাধারণত ভাইরাস স্পাইকের মাধ্যমে এটি বেশি ছড়ায়। কেন্ট স্ট্রেইনের ভাইরাস কিছুটা বেশি স্টিকিয়ার। তাই এটি দ্রুত এবং সহজে ছড়িয়ে পড়তে পারে।

হাসপাতালে বাড়ছে তরুণ রোগী!

কেন্ট স্ট্রেইনে আক্রান্ত হয়ে হাসপাতালে রোগী ভর্তি হওয়ার সংখ্যা বাড়ছে। বিশেষ করে, তরুণ ও মধ্য বয়েসীরাই হাসপাতালে বেশি ভর্তি হচ্ছেন। সিডিসি জানিয়েছে, ইতোমধ্যে ৫০টি রাজ্যেই কেন্ট স্ট্রেইনে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

যুক্তরাষ্ট্রের অনেক রাজ্যেই তরুণদের মধ্যে সংক্রমণ অনেক বেড়েছে। নিউ জার্সিতে ২০ থেকে ২৯ বছর বয়েসীদের মধ্যে হাসপাতালে রোগী বেড়েছে ৩১%। সেই সাথে ৪০ থেকে ৪৯ বছর বয়েসীদের মধ্যে রোগী বেড়েছে ৪৮%।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত