আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

আবারো জে এন্ড জে'র টিকা প্রয়োগ চালু হচ্ছে

আবারো জে এন্ড জে'র টিকা প্রয়োগ চালু হচ্ছে

ছবি: এলএবাংলাটাইমস

জনসন এন্ড জনসনের তৈরি টিকা প্রয়োগের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি) ও ইউএস ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন (এফডিএ) শুক্রবার এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে মত দেন।

টিকা প্রয়োগের উপর নিষেধাজ্ঞা না থাকলেও রক্ত জমাট বাঁধার মতো ঝুঁকি রয়ে গেছে। তাই টিকার গায়ে 'রক্ত জমাট বাঁধা সতর্কতা' লেবেল লাগানোর নির্দেশ দিয়েছেন সংস্থা দুইটি।

এফডিএ জানিয়েছে, শনিবার (২৪ এপ্রিল) থেকে টিকা প্রয়োগ আবার শুরু হবে। এর আগে টিকা প্রয়োগের অনুমোদন দেওয়া হবে কী না, সেই বিষয়ে সিডিসি ও এফডির কর্মকর্তাদের মধ্যে ভোটাভুটি হয়।

এফডিএ কমিশনার ড. যেনেট উডকক বলেন, জে এন্ড জে'র টিকার উপকারিতা এবং ১৮ বছরের বেশি বয়েসীদের উপর পার্শ্বপ্রতিক্রিয়া বিষয়ে অবগত হয়ে টিকা প্রয়োগের অনুমতি দেওয়া হচ্ছে।

তিনি বলেন, 'এই টিকা করোনা প্রতিরোধে যে সুরক্ষা প্রয়োজন, সেটি আমাদের দিবে বলে আমার বিশ্বাস। কোন টিকাটি জনগনের জন্য নেওয়া নিরাপদ হবে সেটি নিজস্ব স্বাস্থ্যসেবীর সাথে আলোচনার পর গ্রহণ করলেই হবে'।

এদিকে, ড. রোচেলে ওয়ালেন্সকি বলেন, 'এফডিএর অনুমোদনের বিষয়টিকে আমরা সাধুবাদ জানাই। আমি অনুমোদনের কাগজে সই করেছি। এখন থেকে আবার ১৮ ও এর বেশি বয়েসী বাসিন্দারা এই টিকা গ্রহণ করতে পারবে'।

জনসন এন্ড জনসনের টিকা যুক্তরাষ্ট্রের একমাত্র টিকা যেটির এক ডোজ ব্যবহারেই করোনার থেকে সুরক্ষা মেলে। এর ফলে অনেক বেশি বাসিন্দাকে সহজেই এই টিকার আওতায় আনা সম্ভব।

এর আগে, জনসন অ্যান্ড জনসনের তৈরি করোনা টিকার প্রয়োগ সাময়িকভাবে স্থগিত করে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকা। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জে এন্ড জে'র টিকা সরবরাহ সাময়িকভাবে স্থগিত রাখে।

জনসন এন্ড জনসনের তৈরি টিকা গ্রহণের পর ছয়জন টিকাগ্রহীতার দেহে রক্ত জমাটের ঘটনা ঘটে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দেশটির ফেডারেল স্বাস্থ্য সংস্থা ১৩ এপ্রিল জনসন অ্যান্ড জনসনের টিকার প্রয়োগ স্থগিত করার ঘোষণা দেয়। এই ছয়জনের সবাই ১৮ থেকে ৪৮ বছর বয়সী নারী।

টিকা নেওয়ার এক থেকে তিন সপ্তাহের মধ্যে তাঁদের শরীরে সমস্যা দেখা দেয়। এর মধ্যে এক নারীর মৃত্যু হয় এবং একজনকে সংকটাপন্ন অবস্থায় নেব্রাস্কার হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হয়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত