আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

ভুয়া করোনা পরীক্ষার সনদ দিয়ে ভ্রমণ, আটক ৭

ভুয়া করোনা পরীক্ষার সনদ দিয়ে ভ্রমণ, আটক ৭

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের ভার্জিন আইসল্যান্ডে করোনা পরীক্ষার ভুয়া সনদ দিয়ে ভ্রমণের দায়ে এখন পর্যন্ত ৭ জনকে আটক করা হয়েছে।

ভার্জিন আইসল্যান্ডের স্বাস্থ্যবিধি অনুসারে, সেখানে ভ্রমণ করতে হলে করোনা পরীক্ষার নেগেটিভ সনদ দেখাতে হবে। ইউএসভিআই নামের ট্রাভেল পোর্টালে এই সনদ সাবমিট করতে হয়।

তবে এখন পর্যন্ত ভুয়া সনদ সাবমিটের দায়ে সাত জনকে অভিযুক্ত করা হয়েছে। সর্বশেষ আলাবামার এক নারী ভ্রমণকারীকে আটক করা হয়েছে।

এই নারীর নাম ফ্রাংকেটা টেইলর, সে আলাবামার বার্মিংহামের বাসিন্দা। তার বিরুদ্ধে সরকারি ভ্রমণ পোর্টালে ভুয়া তথ্য প্রদান, কম্পিউটার ব্যবহার করে ভুয়া তথ্য প্রদানের মতো অভিযোগ আনা হয়েছে। ৫ হাজার ৫০০ ডলারের বিনিময়ে পরে তাকে জামিন দেওয়া হয়েছে।

এর আগে আরো কয়েকজনকে করোনা পরীক্ষার ভুয়া সনদ সাবমিটের জন্য আটক করা হয়। এদের সবাইকে জামিন এর আওতায় আনা হয়েছে।

তবে অভিযোগের দায়ে কোনো জেল বা জরিমানা করা হয় কী না, সেই বিষয়ে কোনো কিছু জানানো হয়নি।

এখন ভ্রমণের জন্য অনেক স্থান বা দেশেই করোনা পরীক্ষার সনদের প্রয়োজন হয়। ফলে এই সনদকে ঘিরে জালিয়াতির সংখ্যাও বেড়েছে অনেক গুণ।

করোনার ভুয়া সনদ ছাড়াও করোনার ভুয়া টেস্ট কিটও কালো বাজারে সম্প্রতি বিক্রি হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত