আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

মাস্ক বিষয়ে সিডিসির পরিবর্তিত নীতিমালা জেনে নিন

মাস্ক বিষয়ে সিডিসির পরিবর্তিত নীতিমালা জেনে নিন

ছবি: এলএবাংলাটাইমস

টিকার পূর্ণ ডোজ গ্রহণকারীদের জন্য মাস্ক বিষয়ে নতুন নীতিমালা প্রনয়ণ করেছে ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি)।

সিডিসির নতুন নীতিমালা অনুসারে, যারা টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন, তারা ছোট আকারে একত্রিত হতে পারবেন। একত্রে কয়েকটি পরিবারের সদস্যরা বাইরে খাওয়ার সময় মাস্ক খুলে রাখতে পারবে। সেই সাথে টিকার পূর্ণ ডোজ গ্রহণকারীরা একত্রে ব্যায়াম করার সময় মাস্ক খুলে রাখতে পারে।

তবে যেসব বাসিন্দা এখনো টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেনি, তাদের অবশ্যই মাস্ক ব্যবহার জারি রাখতে হবে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) হোয়াইট হাউজকে দেওয়া ব্রিফিং এ সিডিসি প্রধান ড. রোচেলে ওয়ালেন্সকি এই নীতিমালা প্রকাশ করেন।

তিনি বলেন, 'যারা টিকা গ্রহণ করেছেন, তাদের জন্য বাইরে ছোট পরিসরে একত্র হওয়া বা বাইরে খাবার খাওয়ার সময় মাস্ক ব্যবহার না করলে ঝুঁকি নেই'।

সিডিসি প্রধান জানান, সাধারণত টিকাগ্রহীতাদের জন্য বাইরে মাস্ক ছাড়া বের হওয়াতে ঝুঁকি নেই। তবে যারা টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেননি, তাদের মাস্ক ব্যবহার করতে হবে।

সাধারণত মডার্না এবং ফাইজারের টিকার দ্বিতীয় ডোজ ও জে অ্যান্ড জে'র টিকার প্রথম ডোজ গ্রহণ করার ১৪ দিন পর থেকে কাউকে 'পূর্ণ টিকাগ্রহীতা' বলা হয়ে থাকে।

তবে যেসব বাসিন্দা টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেন, তাদের বড় আকারের জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন সিডিসি প্রধান। কনসার্ট, লাইভ পারফরম্যান্স, স্পোর্টস ইভেন্টে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। সেই সাথে ইনডোর প্লেস যেমন মল, থিয়েটার বা মিউজিয়াম ভ্রমণে মাস্ক ব্যবহার করতে হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত