আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

মার্কিন নাগরিকদের ভারত ত্যাগ করতে নির্দেশনা জারি

মার্কিন নাগরিকদের ভারত ত্যাগ করতে নির্দেশনা জারি

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের নাগরিকদের যত দ্রুত সম্ভব ভারত ত্যাগ করতে নির্দেশনা জারি করা হয়েছে। ভারতে করোনা পরিস্থিতি নাজুক হয়ে পড়ায় এই নির্দেশনা জারি করেছে ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি) ও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

একই সাথে সাম্প্রতিক সময়ে ভারত ভ্রমণ নিয়েও মার্কিন নাগরিকদের সতর্ক করে দেওয়া হয়েছে।

বুধবার (২৮ এপ্রিল) ভারতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলো থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পরিবার-পরিজনদের ঐচ্ছিকভাবে ভারত ত্যাগের অনুমোদন দিয়েছে।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল ও পররাষ্ট্র দপ্তর পৃথক নির্দেশনায় ভারতের ক্ষেত্রে চার মাত্রার সতর্কবার্তা প্রকাশ করেছে। কোনো দেশ ভ্রমণ বা মার্কিন নাগরিকদের কোনো দেশ ত্যাগ করার জন্য এটাই যুক্তরাষ্ট্র সরকারের সর্বোচ্চ সতর্কবার্তা।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নয়াদিল্লির মার্কিন দূতাবাসসহ চেন্নাই, হায়দরাবাদ, কলকাতা ও মুম্বাইয়ের কনসাল জেনারেল অফিস যথারীতি খোলা থাকবে। এ ছাড়া দূতাবাসগুলো জরুরি কনস্যুলেট সার্ভিস প্রদান করে যাবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত