আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

'যোগাযোগের' নতুন মাধ্যম নিয়ে এলেন ট্রাম্প

'যোগাযোগের' নতুন মাধ্যম নিয়ে এলেন ট্রাম্প

ছবি: এলএবাংলাটাইমস

ওয়েবসাইটের পর এবার 'যোগাযোগের' জন্য নতুন প্লাটফর্ম নিয়ে এসেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এই বিষয়ে বলা হয়েছে, এই প্লাটফর্মে 'স্ট্রেইট ফ্রম দ্য ডেস্ক' অর্থাৎ সরাসরি ট্রাম্পের তত্ত্বাবধানে কনটেন্ট প্রকাশ করা হবে।

এর আগে জানুয়ারি মাসে ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের নজিরবিহীন হামলায় উস্কানির দায়ে ডোনাল্ড ট্রাম্পের টুইটার, ফেসবুক ও ইউটিউব একাউন্ট বন্ধ করে দেওয়া হয়।

এর পর থেকে সাবেক প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প প্রেস রিলিজের মাধ্যমে তাঁর বক্তব্য প্রকাশ করে আসছিলেন। এখন থেকে নতুন ওয়েবসাইটেই এই বিবৃতিগুলো প্রকাশিত হবে।

নতুন ওয়েবসাইট - https://www.donaldjtrump.com/desk

নতুন ওয়েবসাইটে প্রকাশিত পোস্ট সমর্থকেরা 'পছন্দ' করতে পারবে এবং ফেসবুকে ও টুইটারে শেয়ার করতে পারবে।

এদিকে, ফেসবুক থেকে ট্রাম্পকে চিরতরে ব্যান করে দেওয়া হবে কী না- সেই বিষয়ে আগামীকাল সিদ্ধান্ত জানাবে ফেসবুক ওভারসাইট'স বোর্ড। এর একদিন আগেই নতুন এই ওয়েবসাইট প্রকাশ হলো।

এর আগে ডোনাল্ড ট্রাম্পের জেষ্ঠ্য উপদেষ্টা জেসন মিলার মার্চে বলেছিলেন, 'ট্রাম্প নিজেই একটি সামাজিক যোগাযোগ মাধ্যম খুলছেন। এবং এটি হতে যাচ্ছে বিশাল বড়কিছু'।

তবে তিনি মঙ্গলবার টুইটার বিবৃতিতে বলেন, 'এটি সামাজিক যোগাযোগের প্লাটফর্ম নয়। ওয়েবসাইটে আরো ফিচার যুক্ত করা হবে'।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত