আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

রামেক হাসপাতালে আরও ১২ জনের মৃত্যু

রামেক হাসপাতালে আরও ১২ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের ১০ জন করোনা পজিটিভ ছিলেন, বাকি ২ জনের করোনার উপসর্গ ছিল। রবিবার সকাল থেকে সোমবার সকাল থেকে পর্যন্ত ২৪ ঘণ্টায় তারা মারা যান।

এর আগের ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১৩ জনের মৃত্যু হয়েছিলো। গত ৪ জুন ১৬ ও ১১ জুন ১৫ জনের মৃত্যু হয়েছিল। রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এসব তথ্য নিশ্চিত করেছেন।


রামেক হাসপাতালের উপ-পরিচালক জানান, মৃতদের ৭ জনই পুরুষ, ৫ জন নারী। এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৬ জন, রাজশাহীর ৩ জন, নাটোর ২ জন ও মেহেরপুরের ১ জন। করোনা পজিটিভ মৃতদের ৪ জন চাঁপাইনবাবগঞ্জের, রাজশাহীর ২, নাটোরের ২ ও মেহেরপুরের ১ জন। করোনার উপসর্গে মৃতদের ২ জনই চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা।

রামেক হাসপাতালের উপ-পরিচালক জানান, রাজশাহীর দুইটি আরপিটিসি ল্যাবে রবিবার (১৩ জুন) ৬৫২ নমুনা পরীক্ষায় ২৪৩ জনের করোনা পজিটিভ হয়েছে। শনাক্তের হার রাজশাহীতে ৪১.১৮ শতাংশ, নওগাঁয় ৩৮.১৮ শতাংশ ও নাটোরে ২৩. ৪২ শতাংশ পাওয়া গেছে।


এনিয়ে গত ১ জুন থেকে ১৪ জুন সকাল পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১৩৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮০ জনের করোনা পজিটিভ এবং বাকিদের উপসর্গ ছিল। মৃতের সংখ্যা ১ জুন ৭, ২ জুন ৭, ৩ জুন ৯, ৪ জুন ১৬, ৫ জুন ৮, ৬ জুন ৬, ৭ জুন ১১, ৮ জুন ৮, ৯ জুন ৮ জন, ১০ জুন ১২, ১১ জুন ১৫, ১২ জুন ৪, ১৩ জুন ১৩ ও ১৪ জুন ১২ জন।


ডা. সাইফুল ফেরদৌস জানান, সোমবার সকাল পর্যন্ত ২৭১ বেডের এই হাসপাতালে করোনা রোগী ভর্তি রয়েছেন ৩০৭ জন। এর মধ্যে আইসিউতে ১৮ জন। রাজশাহীর ১৫৭, চাঁপাইয়ের ৯২, নওগাঁ ৩২, নাটোর ১৫, পাবনা ১০ ও কুষ্টিয়ার ১ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন আরও ৪৪ জন। এর মধ্যে রাজশাহীর ৩৩, চাঁপাইনবাবগঞ্জের ৫, নাটোর ১, নওগাঁ ২ ও কুষ্টিয়ার ১ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৩৫ জন।


এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত