আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

তাইওয়ানকে বরাদ্দের তিনগুণ টিকা দেবে যুক্তরাষ্ট্র

তাইওয়ানকে বরাদ্দের তিনগুণ টিকা দেবে যুক্তরাষ্ট্র

ছবি: এলএবাংলাটাইমস

চীনের রাজনৈতিক ও সামরিক আগ্রাসনের শিকার তাইওয়ানকে পূর্ব বরাদ্দ থেকে আরো তিনগুণ বেশি টিকা সাহায্য প্রদানের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বাইডেন প্রশাসনের একজন বয়োজ্যেষ্ঠ কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ওয়াশিংটন তাইওয়ানের জন্য আড়াই মিলিয়ন ডোজ টিকা পাঠাবে।

'ভ্যাকসিন ডিপ্লোমেসি'তে প্রভাব বিস্তার করতে মূলত বেইজিং এর সাথে পাল্লা দিচ্ছে ওয়াশিংটন। কিছুদিন আগে যুক্তরাষ্ট্র জানায়, তাইওয়ান ৭ লাখ ৫০ হাজার টিকা পাবে। তবে সম্প্র‍তি প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ৮০ মিলিয়ন ডোজ টিকা বিতরণ করা হবে। এর প্রেক্ষিতে তাইওয়ানকে বরাদ্দ থেকে আরো তিনগুণ বেশি টিকা পাচ্ছে।

চীন তাইওয়ানকে নিজেদের আভ্যন্তরীণ ভূমি হিসেবে দাবি করে আসছে ও চীনের তৈরি টিকা বিতরণের প্রস্তাব করেছে। তবে তাইপেই বরাবরই চীনের টিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে।

বাইডেন প্রশাসনের বয়োজ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, কার্গো বিমানে করে মডার্নার তৈরি টিকার ডোজ শনিবার টেনেসে থেকে বিমানযোগে তাইপেই এ পাঠানো হবে। সেটি তাইপেইতে রবিবার সন্ধ্যায় পৌঁছাবে৷

ওই কর্মকর্তা বলেন, 'আমরা কোনো রাজনৈতিক বা সামরিক কারণে তাইওয়ানকে টিকা প্রদান করছি না, আমরা শুধু জীবন বাঁচাতে চাইছি'।

তিনি বলেন, 'এর পিছনে আমাদের কোনো স্বার্থ নেই। তাইওয়ান বিশ্ব বাজারে টিকা সংগ্রহে বেশ পিছিয়ে পড়েছিল'।

এর আগে জার্মানির কাছ থেকে বায়োএনটেকের টিকা কিনতে চায় তাইওয়ান। চীনের আগ্রাসনের মুখে পরে টিকা কেনা থেকে সরে আসে তাইওয়ান।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত