আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

টানা ৪৩ বার করোনা পজিটিভ!

টানা ৪৩ বার করোনা পজিটিভ!

টানা ৪৩ বার করোনা পজিটিভ ধরা পড়েছিল পশ্চিম ইংল্যান্ডের ব্রিস্টলের বাসিন্দা ডেভ স্মিথের। ৭২ বছর বয়সী মানুষটি জীবনের আশা ছেড়েই দিয়েছিলে।

টানা দশ মাস ধরে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতাল আর বাড়ি ছুটোছুটি করতে হয়েছে তাকে। ব্রিটেনের সেই বৃদ্ধ সম্প্রতি করোনামুক্ত হয়েছেন।

২০২০ সালের মার্চে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। তাকে সাত বার হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

ডেভ বলেন, একটা সময় মৃত্যু নিশ্চিত বুঝে পরিবারের সবাইকে ডেকে পাঠিয়েছিলাম বিদায় জানানোর জন্য।

যতোবারই ডেভের কোভিড পরীক্ষা করা হয়েছে, তত বারই তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে। টানা দশ মাস ধরে একজন কীভাবে করোনায় আক্রান্ত হতে পারেন তা নিয়ে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন চিকিৎসকরা।

ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের সংক্রমণ রোগের বিশেষজ্ঞ এড মোরান জানিয়েছেন, ডেভের শরীরে করোনাভাইরাস অত্যন্ত ‘সক্রিয়’ ছিল।

শেষমেশ ককটেল অ্যান্টিবডি চিকিৎসার মাধ্যমে ডেভকে সুস্থ করে তোলা হয়। ডেভের দেহে কীভাবে ভাইরাস সক্রিয় ছিল, তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছেন ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের ভাইরাস বিশেষজ্ঞরা।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/সিসি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত