আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

করোনা চিকিৎসায় নাকের স্প্রে আনছে ভারতের গ্লেনমার্ক

করোনা চিকিৎসায় নাকের স্প্রে আনছে ভারতের গ্লেনমার্ক

করোনার একাধিক টিকা ইতোমধ্যে বাজারে এসেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতোমধ্যে করোনা চিকিৎসার জন্য দুইটি ওষুধ ব্যবহারের পরামর্শ দিয়েছে। এরই মধ্যে করোনা প্রতিরোধে নাকের স্প্রে বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে ভারতীয় প্রতিষ্ঠান গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস।

শীঘ্রই ভারতে নাকের স্প্রের তৃতীয় ধাপের ট্রায়াল শুরু করতে চলেছে গ্লেনমার্ক। তাদের দাবি, করোনার বিরুদ্ধে তাঁদের স্প্রে অত্যন্ত কার্যকর।

জানা গেছে, তাঁদের নাসাল বা নাকের স্প্রে বাজারজাত করার অনুমতি চেয়ে গত সপ্তাহে ড্রাগ রেগুলেটরের কাছে আবেদন করেছে গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস। যদিও ড্রাগ রেগুলেটরের অন্তর্গত সাবজেক্ট এক্সপার্ট কমিটি প্রথমে সংস্থাটিকে তৃতীয় ট্রায়াল সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে। যা শীঘ্রই শুরু হতে চলেছে।

গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালসের দাবি, সামনে থেকে করোনার বিরুদ্ধে লড়াই করছেন তাঁরা। ইতোমধ্যে কানাডার সংস্থা স্যানোটিজের সঙ্গে হাত মিলিয়েছে তারা। এই বিষয়ে সংস্থাটি জানিয়েছে, ভারতে করোনাভাইরাস মোকাবেলা করতে একসঙ্গে কাজ করবে তাঁরা।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী এই প্রতিবেদন লেখা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে ৪০ লাখ ২৬ হাজার ৮৯৪ জন মানুষ মারা গেছেন। বিশ্বে মোট আক্রান্ত হয়েছেন প্রায় ১৮ কোটি ৬৩ লাখ মানুষ।

আক্রান্তে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে প্রায় সাড়ে তিন কোটি মানুষ এই মারণভাইরাসে আক্রান্ত হয়েছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে প্রায় ৩ কোটি ৭ লাখ ৫২ হাজার মানুষের শরীরে করোনা ধরা পড়েছে। আক্রান্তের দিক থেকে বিশ্বে ২৯তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। দেশে আক্রান্তের সংখ্যা দশ লাখের কাছাকাছি।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/সিসি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত