আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

পাসাডিনায় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক, প্রশাসনিক কর্মকর্তাদের নিতে হবে টিকা

পাসাডিনায় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক, প্রশাসনিক কর্মকর্তাদের নিতে হবে টিকা

ছবি: এলএবাংলাটাইমস

পাসাডিনা শহরে সোমবারে (১৯ জুলাই) ইনডোরে মাস্ক ব্যবহারকে পুনরায় বাধ্যতামূলক করে একটি আইন পাশ করানোর ঘোষণা দিয়েছে। এই আইনের আওতায় সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করতে হবে ও প্রশাসনিক কর্মকর্তাদের অবশ্যই টিকা গ্রহণ করতে হবে। 

পাসাডিনার প্রশাসনিক কর্মকর্তাদের মতে, মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্তটি করোনার বৃদ্ধি ঠেকানোর জন্য গৃহীত হয়েছে। বিগত ৩ সপ্তাহের মধ্যে করোনা অত্যধিক হারে বৃদ্ধি পেয়েছে। প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছে যে ১ জুলাই থেকে এখন পর্যন্ত করোনা রোগীর সংখ্যা ২৪০ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে।

বুধবার থেকে আদেশটি কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে।

পাসাডেনা শহরের মুখপাত্র লিসা ডারডারিয়ান জানান যে শহরের প্রশাসনিক কর্মকর্তাদের বাধ্যতামূলকভাবে টিকা নিতে হবে। এই ব্যাপারে আরো কোন তথ্য পাওয়া যায়নি। পাসাডেনা দক্ষিণ ক্যালিফোর্নিয়ার প্রথম শহর যেখানে প্রশাসনিক কর্মকর্তাদের বাধ্যতামূলকভাবে টিকা নিতে হবে।

পাসাডিনার নিজস্ব হেলথ ডিপার্টমেন্ট এলএ কাউন্টির হেলথ ডিপার্টমেন্টের অন্তর্ভুক্ত না। পাসাডিনার হেলথ ডিপার্টমেন্ট আদেশটির পূর্বে শুধুমাত্র ইনডোর সেটিংসে মাস্ক ব্যবহারের পরামর্শ দিতো।

এলএ কাউন্টির নতুন বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহারের আইনটি এই সপ্তাহ থেকে কার্যকর হবে। এর মাধ্যমে সবাইকে ইনডোর পাবলিক স্পেসে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করতে হবে। ভ্যাক্সিনেটেড ব্যক্তিদেরও বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করতে হবে।

স্বাস্থ্যকর্মীরা করোনা বৃদ্ধির হারের পিছনে ভাইরাসটি অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টকে দায়ী মনে করে। পাশাপাশি মাস্ক ছাড়া সামাজিক চলা-ফেরাও করোনার বৃদ্ধিকে সহায়তা করছে।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত