আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

টিকার পূর্ণ ডোজ গ্রহণকারীদেরও মাস্ক ব্যবহার করতে সিডিসির পরামর্শ

টিকার পূর্ণ ডোজ গ্রহণকারীদেরও মাস্ক ব্যবহার করতে সিডিসির পরামর্শ

ছবি: এলএবাংলাটাইমস

যারা টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন, ইনডোর প্লেসে বিশেষ ক্ষেত্রে তাদেরও মাস্ক ব্যবহার করতে পরামর্শ দিয়েছে ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)।

মঙ্গলবার (২৭ জুলাই) সিডিসি এই সম্পর্কিত এক বিবৃতিতে জানায়, ডেল্টা ভ্যারিয়েন্টের সাম্প্রতিক সংক্রমণ বৃদ্ধির কারণে এই পরামর্শ দেওয়া হচ্ছে।

এর আগে সিডিসি গত মে মাসে জানায়, যারা টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন, তাদের মাস্ক ব্যবহারের কোনো দরকার নাই।

সিডিসি সংশ্লিষ্ট এক সূত্র জানায়, সংস্থাটি আবারো ইনডোর প্লেসে বিশেষ স্থানে মাস্ক ব্যবহারের বিষয়ে নির্দেশনা জারি করবে। তবে কবে নাগাদ এই ঘোষণা আসবে, সেটি এখনো নিশ্চিত নয়। যেসব অঞ্চলে সাম্প্রতিক সময়ে সংক্রমণ বাড়ছে, সেসব স্থানেই এই ধরণের নির্দেশনা জারি করা হতে পারে৷

মেস মাসে সিডিসি জানায়, যারা টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন, তাদের বাইরে বা বদ্ধ স্থানে কোথাও মাস্ক ব্যবহার করতে হবে না। সিডিসি তখন জানায়, স্বাভাবিক জীবনে ফিরে আসতে এবং মানুষের মধ্যে টিকা বিষয়ে বিশ্বস্ততা বাড়াতে এটি জারি করা হয়।

এদিকে, সোমবার (২৬ জুলাই) হোয়াইট হাউজের এক জেষ্ঠ্য কর্মকর্তা জানিয়েছেন, নন-মার্কিনীদের উপর করোনার জন্য আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা শীঘ্রই বাতিল করার পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের।

গ্রীষ্মকালীন ভ্রমণ মৌসুম শেষের আগে এয়ারলাইন্স ও ট্যুরিজম ইন্ডাস্ট্রি করোনার জন্য নন-মার্কিনীদের উপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা বাতিল করতে চাপ প্রয়োগ করে আসছিল। এর প্রেক্ষিতেই হোয়াইট হাউজের কর্মকর্তা জানান, শীঘ্রই নিষেধাজ্ঞা বাতিল হচ্ছে না।

ওই কর্মকর্তা জানান, সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যে ভ্রমণ সতর্কতা জারি ও ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগের ভ্রমণ নিষেধাজ্ঞাই বহাল থাকবে।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ ও হাসপাতালে ভর্তির সংখ্যা আবারো বেড়ে যাচ্ছে। বিশেষ করে যারা টিকা গ্রহণ করেনি, তাদের মধ্যে সংক্রমণের হার অনেক বেশি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত