আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ফ্লোরিডার হাসপাতালে করোনা রোগীর ঢল

ফ্লোরিডার হাসপাতালে করোনা রোগীর ঢল

ছবি: এলএবাংলাটাইমস

ফ্লোরিডার হাসপাতালগুলোতে করোনা আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা বেড়েই চলেছে। পূর্বের সকল রেকর্ড ভেঙ্গে ফ্লোরিডার হাসপাতালগুলোয় বর্তমানে সর্বোচ্চ সংখ্যক রোগী ভর্তি আছে।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, ফ্লোরিডার হাসপাতালে বর্তমানে ১১ হাজার ৫১৫ জন রোগী ভর্তি রয়েছে। আগের মহামারির ঢেউ এর থেকে এবারের আক্রান্তরা বয়সে তরুণ এবং তাদের স্বাস্থ্যঝুঁকি কম ছিল।

এর পাশাপাশি শনিবার (৩১ জুলাই) ফ্লোরিডায় একদিনে সর্বোচ্চ সংখ্যক রোগী করোনা আক্রান্তের রেকর্ড করেছে।

তবে রিপাবলিকান গভর্নর রন ডিসান্টিস বরাবরই টিকা গ্রহণ অথবা মাস্ক ব্যবহারের বিষয়ে উদাসীন ভূমিকা পালন করেছেন।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রজুড়ে মোট সংক্রমণের তিনটির মধ্যে একটি ফ্লোরিডা বা টেক্সাসে হয়েছে।

ফ্লোরিডার হাসপাতালগুলোর খালি আসন দ্রুত পূর্ণ হয়ে যাচ্ছে। কিছু হাসপাতালের আসন ইতোমধ্যে পূর্ণ হয়ে যাওয়ায় হলওয়ে, লবি, ওয়েটিং রুমে রোগী রাখা হচ্ছে।

ফ্লোরিডায় টিকা গ্রহণের হার অত্যন্ত কম। বসন্তের পর থেকে টিকা গ্রহণ কার্যক্রম প্রায় স্থবির রয়েছে। ফলে ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবে করোনা সংক্রমণ দ্রুত বাড়ছে।

বর্তমানে যুক্তরাষ্ট্রের ৭০ ভাগ বাসিন্দা টিকার এক ডোজ হলেও গ্রহণ করেছেন। এর আগে প্রেসিডেন্ট জো বাইডেন ৪ জুলাই এই লক্ষ্যমাত্রা অর্জন করতে আশা প্রকাশ করেন।

ফ্লোরিডায় বর্তমানে মাত্র ৫০ শতাংশ বাসিন্দা টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন। ফ্লোরিডার জনসংখ্যার অনুপাতে এই হার খুবই কম।

ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) সূত্র জানায়, শুক্রবার সর্বোচ্চ সংখ্যক করোনা আক্রান্তের রেকর্ড রাখা হয়েছে এবং শনিবার সেটি প্রকাশ করা হয়েছে। একদিন আগেও ফ্লোরিডায় আক্রান্তের দৈনিক সংখ্যা ছিল ১৭ হাজার ৯৩ জন। এর আগে একদিনে সর্বোচ্চ আক্রান্ত হয় জানুয়ারির ৭ তারিখ ১৯ হাজার ৩৩৪ জন।

এছাড়া চলতি সপ্তাহে ফ্লোরিডায় করোনাতে মারা গেছেন আরো ৪০৯ জন। মহামারির শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৯ হাজার জনে। এর আগে গত বছরের মধ্য আগস্টে ৭ দিনে সর্বোচ্চ ১ হাজার ২৬৬ জন বাসিন্দা মারা যায়।

গভর্নর ডিসান্টিস বলেন, 'করোনার সাম্প্রতিক বর্ধিত সংক্রমণ মৌসুম পরিবর্তনের ফলে হচ্ছে। তীব্র গরম এর ফলে অধিকাংশ বাসিন্দাই ঘরে অবস্থান করছে এবং এয়ার কন্ডিশন থেকে ভাইরাস ছড়াচ্ছে'।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত