আপডেট :

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

ফ্লোরিডায় করোনায় দুইদিনে তিন শিক্ষকের মৃত্যু

ফ্লোরিডায় করোনায় দুইদিনে তিন শিক্ষকের মৃত্যু

ছবি: এলএবাংলাটাইমস

ফ্লোরিডার দ্বিতীয়-বৃহত্তম স্কুল ডিস্ট্রিক্টের তিনজন শিক্ষকের মৃত্যু হয়েছে। দুইদিনের মধ্যে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। ইউনয়ন কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন।

১৮ আগস্ট ফ্লোরিডার ব্রোওয়ার্ড কাউন্টির স্কুলগুলো খুলে দেওয়ার কথা ছিল। এর কয়েকদিন আগেই এই তিন শিক্ষকের মৃত্যু ঘটে।

এর আগে ফ্লোরিডার রিপাবলিকান গভর্নর রন ডিসান্টিস ঘোষণা দেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠান মাস্ক ব্যবহারের বাধ্যবাধকতা জারি রাখবে, সেসব স্কুলের বোর্ড সদস্যদের বেতন স্থগিত করা হবে।

যুক্তরাষ্ট্রে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়ে যাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নতুন করে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

ব্রোওয়ার্ড টিচার্স ইউনিয়ন প্রেসিডেন্ট অ্যানা ফুস্কো প্রথমে জানান, করোনাজনিত জটিলতায় চারজন শিক্ষকের মৃত্যু হয়েছে। পরে শুক্রবার (১৩ আগস্ট) এক সংবাদ সম্মেলনে জানানো হয় যে, দুইজন শিক্ষক ও একজন টিচিং অ্যাসিস্টেন্টের মৃত্যু ঘটে। চতুর্থজন একজন স্কুলের সাবেক গ্র‍্যাজুয়েট। ইউনিয়ন জানায়, এরা সবাই করোনাজনিত জটিলতায় মারা গেছেন।

ইউনিয়ন জানায়, এদের মধ্যে তিনজন কোনো টিকা গ্রহণ করেননি। এছাড়া তাদের মধ্যে কেউ সাম্প্রতিক সময়ে স্কুলে ভ্রমণ করেনি।

মঙ্গলবার এবং বুধবারে এই চারজনের মৃত্যু হয়। তবে মৃত চারজনের নাম প্রকাশ করা হয়নি। মিয়ামি-ডেড কাউন্টির দক্ষিণে ব্রোওয়ার্ড কাউন্টি অবস্থিত।

আগামী সপ্তাহ থেকে ব্রোওয়ার্ডের স্কুলগুলো খুলে দেওয়ার কথা রয়েছে। দেশের বড় ডিস্ট্রিক্টগুলোর মধ্যে এটি ষষ্ঠ। প্রায় ২ লাখ ৭২ হাজার শিক্ষার্থী, শিক্ষক ও কর্মী এই ডিস্ট্রিক্টের আওতাধীন।

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত